Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল শুরুর আগে দুই নাইটকে নিয়ে প্রতিপক্ষকে সতর্ক করে দিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা (Faf du Plessis)।
দুই নাইট তারকাকে গেমচেঞ্জার বললেন ডু প্লেসিস (Faf du Plessis)
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এখন সমর্থকদের নজর আইপিএল-এর দিকে। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে সেইভাবে নজর কাড়তে ব্যর্থ হয়েছেন বরুণ চক্রবর্তী। কিন্তু আসন্ন আইপিএল-এ যেকোন সময়ে জ্বলে উঠতে পারেন এই তারকা বোলার। এমনটাই মনে করেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস (Faf du Plessis)।
এর আগে সব ধরণের ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে তিনি চেন্নাই, দিল্লির, বেঙ্গালুরুর হয়ে খেলেছেন। প্রাক্তন প্রোটিয়া তারকা বরুণ চক্রবর্তীর সাথে গুরুত্ব দিচ্ছেন সুনীল নারিনকে। তাঁর মতে, এই দুই স্পিনার জ্বলে উঠলে বিপক্ষকে সমস্যায় পড়তে হবে। আর এই দুই স্পিনারের কথা মাথায় রেখেই ইডেনে সেই ভাবে পিচ তৈরি করা উচিত বলেই জানান ফ্যাফ।
ডু প্লেসিস বলছেন, ‘আমি যদি কেকেআর ম্যানেজমেন্টের অংশ হতাম, তাহলে গ্রাউন্ডসম্যানকে স্পিন ফ্রেন্ডলি উইকেট তৈরি করার কথা বলতাম। কেকেআরের রয়েছে দুটো কামান-সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী।’

ফ্যাফ ডু প্লেসিস আরও বলেন, ‘এই মুহূর্তে টি-টোয়েন্টি ফরম্যাটের সেরা দুই বোলার কেকেআর দলে। বরুণ ও সুনীলকে একইসঙ্গে খেলানো উচিত। কিন্তু অন্য কোনও পিচে খেলানো হলে হাতের দুই কামানের সুবিধা নিতে পারবে না কেকেআর।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে বরুণ ১৪টি উইকেট নিলেও প্রচুর রান খরচ করেছেন। গতবারের মরশুমে কলকাতা তেমন ভাল ফল করতে পারেনি। মাত্র ৫টি ম্যাচে জিতেছিল। এবারের আইপিএল-এর যাত্রা কলকাতা শুরু করবে মুম্বইয়ের বিরুদ্ধে। তবে সেটি হবে অ্যাওয়ে ম্যাচ (Faf du Plessis)।
আরও পড়ুন: Iran Attack: কেন ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছে হামলা চিন্তা বাড়াচ্ছে?
এবারের নাইট-ব্রিগেডে ২৫.২০ কোটি টাকা দিয়ে কেনা হয়েছে ক্যামেরন গ্রিনকে। তাঁকে নিয়ে অনেক আশাবাদী নাইট শিবির। ডু প্লেসিস বলছেন, ‘গ্রিন অত্যন্ত প্রতিভাধর ক্রিকেটার। আন্দ্রে রাসেলের পরিবর্ত হিসেবে কেকেআর হয়তো ব্যবহার করবে ক্যামেরন গ্রিনকে।’
প্রাক্তন প্রোটিয়া তারকা আরও বলেন, ‘গ্রিন ৬ ফুট লম্বা, দীর্ঘ ক্রিকেটার। ভাল বল করে, বাউন্সার-ইয়র্কার রয়েছে হাতে। স্টেডিয়ামের বাইরে খুব সহজেই বল পাঠিয়ে দিতে পারে। পুরোদস্তুর ব্যাটার। সব মিলিয়ে কমপ্লিট প্যাকেজ গ্রিন। কেকেআর দলে ভারসাম্য বজায় রাখবে এই গ্রিন (Faf du Plessis)।’
কেকেআর সমর্থকদের জন্য বিশেষ পোস্ট দলের
কলকাতার তরফে ইতিমধ্যেই বিভিন্ন বার্তায় তারা জানিয়ে দিয়েছে যে ঘুরে দাঁড়াতে প্রস্তুত দল। একের পর এক ভিডিও-তে নাইট শিবিরের প্লেয়াদের শহরে আগমনের বার্তা যেমন দেওয়া হয়েছে দলের তরফে, তেমনই কলকাতাবাসীর জন্য ক্রিকেটের নন্দন কাননে যে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত সেটাও জানিয়ে দিয়েছে তারা তাদের সোশ্যাল মিডিয়ায়। ইডেনে নাইট সমর্থকে যাতে হতাশ হতে না হয় সেই কারণে তারা দল সাজানোর ক্ষেত্রে বিশেষভাবে নজর দিয়েছে। দলের সঙ্গে যোগ দিয়েছেন রিঙ্কু সিংও। কেকেআর-এর তরফে একটি পোস্টে ইডেনের ছবি পোস্ট করে সেখানে লেখা রয়েছে, ‘আমাদের ইডেনে ফিরছি আমরা’।


