Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: মাইক্রোসফটের প্রতিনিধি সেজে মার্কিন নাগরিকদের প্রতারণা! মহেশতলায় পর্দাফাঁস জাল কলসেন্টারের, গ্রেফতার ৮(Fake Call Centre)। শহরতলিতে ফের সক্রিয় জাল কলসেন্টার! মহেশতলার এক বিলাসবহুল আবাসন থেকে মাইক্রোসফটের (Microsoft) প্রতিনিধি সেজে মার্কিন নাগরিকদের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ৮ জনকে গ্রেফতার করল লালবাজারের সাইবার ক্রাইম থানা।
মাইক্রোসফটের নামে প্রতারণা (Fake Call Centre)
মহেশতলার গ্রিনফিল্ড সিটি (Greenfield City)-তে মাঝরাতে গোপন অভিযান চালায় পুলিশ। মাইক্রোসফটের টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার নামে ‘AnyDesk’ বা ‘TeamViewer’-এর মাধ্যমে বিদেশের নাগরিকদের কম্পিউটার হ্যাক করে ব্যাঙ্কের টাকা হাতানো হতো। মূলত আমেরিকার নাগরিকদের লক্ষ্য করত এই আন্তর্জাতিক চক্রটি।
বিপুল ডিজিটাল তথ্য বাজেয়াপ্ত (Fake Call Centre)
৫টি ল্যাপটপ, ১২টি মোবাইল ফোন এবং ২টি রাউটারসহ বিপুল ডিজিটাল তথ্য বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের নাম জুনায়েদ আলি (২৪), মহম্মদ সাকির (২৪), মহম্মদ খুরশিদ আখতার (৩২), শাদাব খান (৩১), কুন্দন রায় (২৪), মহম্মদ হুসেন আহমেদ খান (৩৬), জাকির খান (৪৫) এবং শেখ আমিরুল্লা (১৮)।
আরও পড়ুন: Basanti Firing: প্রেমের জেরে বচসা, ঝগড়া দেখতে গিয়ে বাসন্তীতে গুলিবিদ্ধ যুবক
ভুয়ো পরিচয় দিতে প্রযুক্তির ব্যবহার (Fake Call Centre)
তদন্তকারীরা জানাচ্ছেন, ধৃতরা ভুয়ো পরিচয় দিতে এবং নিজেদের অবস্থান লুকাতে উন্নতমানের TurboVPN ব্যবহার করত। লালবাজার সাইবার থানা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে।



