Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পুজোর আগেই ভুয়ো তথ্যের শিকার হলেন অভিনেত্রী রচনা ব্যানার্জি (Rachana Banerjee)। হঠাৎ কি এমন ঘটল অভিনেত্রীর সাথে? কেনই বা অভিনেত্রীকে সমাজ মাধ্যমে ভিডিও বার্তা দিতে হল? এই ঘটনার সত্যতা কতটা? কি এমন ঘটেছে অভিনেত্রীর সাথে?
হুগলির প্রতি টান (Rachana Banerjee)
২০২৪ সালে লোকসভা নির্বাচনে হুগলি কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন অভিনেত্রী রচনা ব্যানার্জি। হুগলি জেলার জন্য বরাবরই তাঁর আবেগ দেখা যায়। বর্তমানে তিনি বেশিরভাগ সময়েই হুগলিতে ছুটে যান মানুষের সাহায্যের জন্য। তাঁকে লোকসভাতেও উপস্থিত থাকতে দেখা যায়। তিনি প্রত্যেকটি সাক্ষাৎকারেই বারংবার উল্লেখ করেন তাঁর মন ও মস্তিষ্ক সর্বদা হুগলিতেই পড়ে থাকে (Rachana Banerjee)।
বড় অভিযোগ অভিনেত্রীর বিরুদ্ধে!
রচনার ব্যানার্জির এলাকাতেই উঠেছে তাঁর বিরুদ্ধে ভুয়ো খবর। দুর্গা পুজো শুরুর আগেই এরকম একটি ভয়ংকর পরিস্থিতি মুখোমুখি হতে হয়েছে অভিনেত্রী রচনাকে। অভিনেত্রী তাঁর হুগলির বিভিন্ন জায়গায় পূজো মন্ডপ থেকে আমন্ত্রণ পেয়েছেন এবং সেই আমন্ত্রণ রাখার জন্য তিনি জায়গায় পৌঁছে যাবেন এমনটাই কথা দিয়েছেন প্রত্যেকটি মানুষকে। সব ঠিকঠাক চললেও হঠাৎ করে শোনা যাচ্ছে তিনি নাকি হুগলিতে পুজো মন্ডপে যাওয়ার জন্য অর্থের দাবি করেছেন। এই তথ্যটি সামনে আসার পর থেকেই সমালোচনার শিকার হতে হচ্ছে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে।

আরও পড়ুন: PCB: পাকিস্তান ক্রিকেট বোর্ডকে একহাত নিলেন পাক তারকা, চাইলেন দলের দায়িত্ব
ভুয়ো খবর
অভিনেত্রী নিজের সামাজিক মাধ্যমের পাতায় একটি ভিডিও বার্তার মাধ্যমে এই ঘটনাটির সম্পূর্ণ ব্যাখ্যা দেন। অভিনেত্রীর মতে, হুগলির বহু জায়গা থেকে তিনি পুজো উদ্বোধনের ডাক পেয়েছেন এবং তিনি সেই প্রত্যেকটি জায়গাতে যাবেন। সকল মানুষের সাথে দেখা করবেন ও সময় কাটাবেন। কিন্তু হঠাৎ করে কিছুদিন যাবৎ তিনি দেখতে পান তাঁর নাম নিয়ে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। তিনি নাকি প্রত্যেকটি মন্ডপে যাওয়ার জন্য টাকার ডিমান্ড করেছেন।
অভিনেত্রীর দাবি
অভিনেত্রী স্পষ্টভাষায় জানান, এরকমটা তিনি একবারও বলেননি। হুগলি তাঁর নিজের এলাকা। সেই এলাকার মানুষদের কাছে যাওয়ার জন্য তিনি কখনোই আর্থিক চাহিদা রাখতে পারেন না। এই ধরনের ভুয়ো খবর থেকে সকল মানুষকে সাবধান করেছেন অভিনেত্রী রচনা ব্যানার্জি। তিনি আরো বলেন, মানুষ যেন এই সমস্ত প্রতারকদের ফাঁদে পা না দেন। সতর্ক থাকতে বলেছেন (Rachana Banerjee)।


