Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নানা জল্পনার অবসান ঘটিয়ে (FIFA World Cup 2026) অবশেষে নিজেদের অবস্থান স্পষ্ট করল ইরান। আমেরিকার মাটিতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপ ফুটবলে অংশ নেবে না ইরান-এমনই ঘোষণা করেছেন সেই দেশের ক্রীড়ামন্ত্রী আহমাদ দোনিয়ামালি। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ইরান।
বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নানা জল্পনা (FIFA World Cup 2026)
সম্প্রতি পশ্চিম এশিয়ায় উত্তেজনা তীব্র (FIFA World Cup 2026) আকার ধারণ করেছে। ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলার পর থেকেই পরিস্থিতি ক্রমশ অস্থির হয়ে উঠেছে। সেই ঘটনার পর থেকেই ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নানা জল্পনা শুরু হয়। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, আদৌ কি ইরানকে আমেরিকায় গিয়ে খেলতে দেওয়া হবে?

শিশুদের নিরাপত্তাও প্রশ্নের মুখে (FIFA World Cup 2026)
দোনিয়ামালির কথায়, আমেরিকার হামলায় (FIFA World Cup 2026) তাদের দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতউল্লাহ খামেনেই নিহত হয়েছেন। শুধু তাই নয়, ওই আক্রমণের ফলে দেশের সাধারণ মানুষ, এমনকি শিশুদের নিরাপত্তাও প্রশ্নের মুখে পড়েছে। এই পরিস্থিতিতে আমেরিকার মাটিতে গিয়ে বিশ্বকাপে অংশ নেওয়া তাদের পক্ষে সম্ভব নয় বলেই তিনি জানান। তাঁর বক্তব্য, যে দেশে তাদের নেতাকে হত্যা করা হয়েছে, সেই দেশেই গিয়ে খেলা ইরানের কাছে গ্রহণযোগ্য নয়।

বৈঠকের পর সিদ্ধান্ত
এর মধ্যেই বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকের পর ইনফান্তিনো জানিয়েছিলেন, ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ট্রাম্পের কোনও আপত্তি নেই। বরং ইরান দল আমেরিকায় এলে তাদের যথাযথভাবে স্বাগত জানানো হবে বলেই তিনি মন্তব্য করেন।

আমেরিকার মাটিতেই গ্ৰুপ পর্বের ম্যাচ
তবে আমেরিকার পক্ষ থেকে ইতিবাচক বার্তা এলেও শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছে ইরান। আগামী ১১ জুন থেকে শুরু হতে চলা বিশ্বকাপের আয়োজক দেশ আমেরিকা, কানাডা ও মেক্সিকো। প্রতিযোগিতা চলবে ১৯ জুলাই পর্যন্ত। ইরান ছিল একই গ্রুপে মিশর, বেলজিয়াম ও নিউজিল্যান্ডের সঙ্গে। গ্রুপ পর্বের ম্যাচগুলি হওয়ার কথা ছিল আমেরিকার মাটিতেই।

আরও পড়ুন: Noida Fire: নয়ডার কারখানায় ভয়াবহ আগুন, ইলেকট্রিক মিটার কারখানায় আগুন
তবে এখন প্রশ্ন উঠছে, এই সিদ্ধান্তের ফলে ইরানের উপর বড় ধরনের শাস্তি নেমে আসতে পারে কি না। আন্তর্জাতিক ফুটবল সংস্থার নিয়ম অনুযায়ী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।



