Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের পর এবার একদিনের সিরিজেও অনিশ্চিত শুভমন গিল। অধিনায়ক হিসেবে শোনা যাচ্ছে রাহুলের নাম (Shubman Gill)।
গিলের পরিবর্তে অধিনায়ক রাহুল (Shubman Gill)
গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে শুভমন গিলের না খেলাটা প্রায় নিশ্চিত। এবার শোনা যাচ্ছে ODI থেকেও ছিটকে গেলেন ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল। আবার খেলতে পারবেন না সহ অধিনায়ক শ্রেয়স আইয়ারও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্যাচ ধরতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি। এই পরিস্থিতিতে দলের অধিনায়কত্বের ভার কার কাঁধে উঠবে সেই নিয়ে প্রশ্ন উঠছে। দলে রয়েছেন রোহিত-বিরাটের মতো সিনিয়র প্লেয়াররা। এই অবস্থায় অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে অভিজ্ঞ কেএল রাহুল। আর দুই একদিনের মধ্যে ওয়ানডে দল ঘোষণা করবেন নর্বাচকরা (Shubman Gill)।
রাঁচিতে তিন ম্যাচের ODI সিরিজ শুরু হচ্ছে ৩০ নভেম্বর থেকে। শ্রেয়সের জায়গায় দলে যায় পাওয়ার সম্ভাবনা রয়েছে তিলক বার্মার। গত এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে চার নম্বরে ব্যাট করতে নেমে ৬৯ রানের ম্যাচ জেতানো ইনিংস কেহেলেছিলেন তিলক। ওয়ান ডে–তে এখনও পর্যন্ত দেশের হয়ে চারটি মাত্র ম্যাচ খেলেছেন তিনি।

আরও পড়ুন: Nitish Kumar : বিহারের মসনদে ফের নীতীশ: দশমবারের শপথে গান্ধী ময়দানে চাঁদের হাট
অন্যদিকে শুভমনের জায়গায় শোনা যাচ্ছে রুতুরাজ গায়কোয়াডের নাম। তবে অনেকের মতে স্কোয়াডে এলেও তাঁর পক্ষে প্রথম একাদশে জায়গা করা কঠিন হবে। কারণ স্কোয়াডে রয়েছেন বাঁ হাতি ওপেনার যশস্বী জয়সওয়াল। গিলের অনুপস্থিতিতে রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন এই তরুণ বাঁ হাতি ব্যাটার। এখনও পর্যন্ত একটি মাত্র ওয়ানডে খেলেছেন তিনি। রোহিত পরবর্তী যুগে শুভমন গিলের জুটি হিসেবে তাকেই পরিকল্পনায় রাখা হচ্ছে। জশপ্রীত বুমরার ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হচ্ছে ওয়ার্কলোড ম্যানেজমেন্টকে। অস্ট্রেলিয়া সফরে বুমরাকে সেই কারণেই টিমে রাখা হয়নি। এখন দেখার এই সিরিজে তিনি দলে থাকেন কিনা তবে সূত্রের খবর অনুযায়ী এই সিরিজেও তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে (Shubman Gill)।


