Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ইরান-ইজরায়েল-আমেরিকার (Flight Disputes) সংঘাতকে কেন্দ্র করে পশ্চিম এশিয়ায় উত্তেজনা ক্রমশ বাড়ছে। নিরাপত্তার কারণে রবিবার থেকে একাধিক দেশ তাদের আকাশপথ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। এর ফলে বিশ্বজুড়ে বিমান চলাচলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক বছরগুলির মধ্যে এটিই অন্যতম বৃহৎ বিমান পরিষেবা সংকট।
১,৮০০-র বেশি উড়ান বাতিল (Flight Disputes)
বিমান চলাচল বিশ্লেষণ সংস্থা (Flight Disputes) সিরিয়াম (Cirium) জানিয়েছে, শনিবার সারা বিশ্বে ১,৮০০-র বেশি উড়ান বাতিল হয়েছে। রবিবার আরও প্রায় ১,৪০০টি উড়ান বন্ধ রাখা হয়। এর প্রভাব শুধু পশ্চিম এশিয়ায় সীমাবদ্ধ নয়, দূরপাল্লার আন্তঃমহাদেশীয় পথেও এর প্রভাব পড়েছে।

ইরান, ইজরায়েল, ইরাক, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহারেন, কুয়েত এবং জর্ডান-এই দেশগুলি আকাশসীমা বন্ধ রেখেছে। ফলে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, বেন গুরিওন বিমানবন্দর ও হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর-এর মতো ব্যস্ত বিমানবন্দরগুলিতে যাত্রীদের চাপ বহুগুণ বেড়েছে।

আরও পড়ুন: First List: বাঁকুড়া এবং উত্তর কলকাতায় প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা : বাদ যেতে পারে ৫-৬ লক্ষ নাম
ভারতের বিমান সংস্থাগুলিও বড় ধাক্কার মুখে পড়েছে। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইস জেট মিলিয়ে ৬৩০টিরও বেশি উড়ান বাতিল করা হয়েছে। বহু বিমানকে মাঝপথ থেকেই ঘুরিয়ে নিতে হয়েছে, ফলে নানা দেশে বহু যাত্রী আটকে পড়েছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, আকাশপথ খুলে গেলেও দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরবে না। বিমান ও কর্মীদের পুনর্বিন্যাস, নতুন সময়সূচি নির্ধারণ এবং অপেক্ষারত যাত্রীদের সামাল দিতে আরও কয়েকদিন সময় লাগতে পারে। পাশাপাশি সাধারণ ভ্রমণ বিমা যুদ্ধ পরিস্থিতিতে সুরক্ষা দেয় না বলেও সতর্ক করা হয়েছে।


