Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: থাইল্যান্ড ও কাম্বোডিয়ার (Thailand) মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সম্পন্ন হওয়া ঐতিহাসিক শান্তিচুক্তি হঠাৎ করেই স্থগিত। সীমান্তে এক মারাত্মক ল্যান্ডমাইন বিস্ফোরণে তিনজন থাই সেনা নিহত ও দুইজন গুরুতর আহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে।
‘স্থিতিশীলতা নষ্টের জন্য হামলা’ (Thailand)
ঘটনাটি ঘটেছে সোমবার সকালে প্রাহ ভিহেয়ার প্রদেশের বিতর্কিত (Thailand) সীমান্ত অঞ্চলে, যেটি বহু বছর ধরেই দুই দেশের মধ্যে উত্তেজনার মূল কেন্দ্র। বিস্ফোরণের দায় স্বীকার না করলেও, দুই পক্ষই পরস্পরকে দোষারোপ করছে। থাই বিদেশমন্ত্রক জানিয়েছে, এই হামলা শান্তিচুক্তির চেতনার পরিপন্থী এবং সীমান্তে স্থিতিশীলতা নষ্টের জন্য এই হামলা করা হয়েছে। অন্যদিকে, কাম্বোডিয়া সরকার বলেছে, তারা ঘটনার তদন্ত শুরু করেছে এবং উভয় দেশের নিরাপত্তা বাহিনীকে এবিষয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছে।
ট্রাম্পের প্রচেষ্টা শান্তিচুক্তি (Thailand)
এই শান্তিচুক্তিটি গত মাসে ট্রাম্পের প্রচেষ্টায় (Thailand) স্বাক্ষরিত হয়েছিল, যেখানে সীমান্ত নিরস্ত্রীকরণ, বাণিজ্য পুনরুদ্ধার ও পর্যটন সহযোগিতার মতো ধারাগুলি অন্তর্ভুক্ত ছিল। ট্রাম্প নিজে একে “দক্ষিণ-পূর্ব এশিয়ায় শান্তির নতুন অধ্যায়” বলে ঘোষণা করেছিলেন।
চুক্তি টিঁকে থাকা কঠিন ছিল
তবে বিশ্লেষকদের মতে, সীমান্তের পুরনো অবিশ্বাস ও জাতীয়তাবাদী চাপের কারণে চুক্তিটি টিকে থাকা কঠিন ছিল। বিস্ফোরণের ঘটনাই সেই আশঙ্কাকে সত্য প্রমাণ করেছে।
আরও পড়ুন: Us Immigration: বন্ধুরা চাকরি পাচ্ছে না’: মার্কিন অভিবাসনে আপত্তি খোদ নিকি হ্যালির ছেলের
উভয়পক্ষকে সংযম রাখতে আহ্বান
এদিকে, ওয়াশিংটন থেকে এক বিবৃতিতে মার্কিন বিদেশমন্ত্রক জানিয়েছে, “আমরা পরিস্থিতি বিশেষভাবে পর্যবেক্ষণ করছি এবং উভয় পক্ষকে সংযম বজায় রাখতে আহ্বান জানাচ্ছি।”
ট্রাম্পের শান্তি প্রচেষ্টায় বাধা
বর্তমানে সীমান্ত এলাকায় সেনা মোতায়েন বাড়ানো হয়েছে, এবং শান্তি আলোচনার পরবর্তী বৈঠক অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ফলে ট্রাম্পের উদ্যোগে আনা এশীয় শান্তি প্রচেষ্টায় বড় ধাক্কা লাগল বলেই মনে করছেন বিশ্লেষকেরা।


