Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দোল ও হোলির আগেই রান্নাঘরের (Free Gas Cylinder) বড় স্বস্তি দিতে বিশেষ উদ্যোগ নিল এক রাজ্য সরকার। উৎসবের সময়ে যাতে গ্যাস সিলিন্ডারের বাড়তি খরচ দরিদ্র পরিবারগুলোর উপর চাপ না ফেলে, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত। রঙের উৎসবের আনন্দ যেন রান্নার চিন্তায় ম্লান না হয়, সেটাই সরকারের মূল উদ্দেশ্য।
বিনামূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার (Free Gas Cylinder)
এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Free Gas Cylinder) দিল্লিতে। সদ্য দায়িত্ব নেওয়ার পর দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার নেতৃত্বে মন্ত্রিসভা অনুমোদন করেছে এমন একটি প্রকল্প, যার আওতায় হোলি ও দীপাবলিতে দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডারের সুবিধা দেওয়া হবে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য সরকার প্রায় ৩০০ কোটি টাকা বরাদ্দ করেছে। এটি বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতিরই বাস্তব রূপ, যা ক্ষমতায় আসার প্রথম বছরেই কার্যকর করা হচ্ছে।

কারা পাবেন সুবিধা?
এই প্রকল্পের সুবিধা পাবেন দিল্লির অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির মানুষজন। যেসব পরিবারের বৈধ রেশন কার্ড রয়েছে এবং যারা গণবন্টন ব্যবস্থার আওতায় নথিভুক্ত, তাঁদেরই মূলত এই তালিকায় রাখা হয়েছে। দিল্লিতে বর্তমানে প্রায় ১৭ লক্ষেরও বেশি রেশন কার্ডধারী পরিবার রয়েছেন। সরকারি ডেটাবেস অনুযায়ী ইতিমধ্যেই যোগ্য সুবিধাভোগীদের চিহ্নিত করা হয়েছে, ফলে আলাদা করে আবেদন করার প্রয়োজন পড়বে না।
আরও পড়ুন: Bank Holiday: ডিজিটাল চলবে, ব্রাঞ্চ বন্ধ-ফেব্রুয়ারিতে ৯ দিন ব্যাঙ্ক হলিডে
কিভাবে পাওয়া যাবে?
তবে গ্যাস সিলিন্ডার সরাসরি বাড়িতে পাঠানো হচ্ছে না। বরং আরও স্বচ্ছতার জন্য সরকার ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি পদ্ধতি বেছে নিয়েছে। হোলি ও দীপাবলির সময় প্রতিটি পরিবারকে সিলিন্ডারের মূল্যের সমপরিমাণ টাকা-প্রায় ৮৫০ টাকা-আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। সেই টাকা ব্যবহার করেই পরিবারগুলি নিকটবর্তী গ্যাস এজেন্সি থেকে সিলিন্ডার কিনতে পারবেন।


