Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গণেশ চতুর্থী প্রায় এসে গেল বলে (Ganesh Chaturthi 2025) । ঘরে ঘরে শুরু হয়ে গিয়েছে বাপ্পার আরাধনার তোড়জোড়। প্রতি বছর ভক্তিভরে গণপতির আরাধনা করলেও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাশির সঙ্গে সামঞ্জস্য রেখে যদি গণেশ মূর্তির নির্বাচন করা যায়, তবে মিলতে পারে বিশেষ সুফল। মনে করা হয়, রাশি অনুযায়ী সঠিক রঙের গণেশ মূর্তি স্থাপন করলে জীবনে বাধাবিপত্তি, দুঃখ-দুর্দশা কেটে গিয়ে আসে সৌভাগ্য ও সাফল্য।
মেষ রাশি (Ganesh Chaturthi 2025)
মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ গণেশ মূর্তির রং (Ganesh Chaturthi 2025) হল লাল বা গোলাপি। এই রঙের মূর্তি স্থাপন করলে জীবনের প্রতিকূলতা ও কষ্টের সঙ্গেই বিদায় নেবে দৈনন্দিন নানা সমস্যা।
বৃষ রাশি (Ganesh Chaturthi 2025)
অন্যদিকে, বৃষ রাশির জাতকরা যদি হালকা হলুদ রঙের গণপতি মূর্তিকে (Ganesh Chaturthi 2025) পুজোয় বসান, তবে পারিবারিক শান্তি ও আর্থিক স্থিতি বজায় থাকবে।
মিথুন রাশি (Ganesh Chaturthi 2025)
মিথুন রাশির ক্ষেত্রে সবুজ রঙ বিশেষ শুভ বলে ধরা হয়। হালকা সবুজ রঙের গণেশ মূর্তি নেগেটিভ শক্তি দূর করতে সাহায্য করবে এবং বাধাবিপত্তি কাটিয়ে জীবনপথ সহজ করে তুলবে।
কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের জন্য শুভ সাদা রঙের মূর্তি। এই রঙের গণেশ বিগ্রহে মোতিচুরের লাড্ডু নিবেদন করলে আরও বেশি ফলপ্রসূ হবে পূজা।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের জন্য সবচেয়ে উপযোগী সিঁদুরে রঙের গণেশ মূর্তি। এতে বৃদ্ধি পাবে ঘরের সুখ ও সমৃদ্ধি।
কন্যা রাশি
কন্যা রাশির জাতকরা গাঢ় সবুজ রঙের গণেশ বিগ্রহ পুজো করলে মনের ইচ্ছা পূরণ হবে বলে বিশ্বাস করা হয়। এর সঙ্গে কমলা রঙের ফুল ব্যবহার করলে পূজা আরও ফলদায়ক হবে।
তুলা রাশি
তুলা রাশির জাতকরা কোনও নির্দিষ্ট রঙের মূর্তি নির্বাচন না করলেও চলবে। তবে দেখতে সুন্দর ও আকর্ষণীয় মূর্তি হলে তা ইতিবাচক প্রভাব ফেলে। বৃশ্চিক রাশির জন্য শুভ গণেশ মূর্তি লাল রঙের হলেও, মূর্তিতে সাদা বা হালকা বাসন্তী রঙের পোশাক থাকা বাঞ্ছনীয়।
ধনু রাশি
ধনু রাশির ক্ষেত্রে হলুদ বা কমলা রঙের গণেশ মূর্তি পুজোয় বসালে জীবনে সৌভাগ্য ও ইতিবাচকতা ফিরে আসবে।
মকর রাশি
মকর রাশির জাতকরা যদি ধূসর বা শ্যামলা রঙের গণেশ মূর্তি পুজো করেন এবং তাঁকে অপরাজিতা ফুল অর্পণ করেন, তবে ফল মিলবে দ্রুত।
কুম্ভ রাশি
অন্যদিকে, কুম্ভ রাশির জন্য নীল ধুতি পরিহিত দাঁড়ানো গণেশ মূর্তি শুভ। জীবনের সমস্যা নিজের চেষ্টাতেই সমাধান হবে।
মীন রাশি
মীন রাশির জন্য হলুদ বা বাসন্তী রঙের গণপতি মূর্তি সৌভাগ্য ও সাফল্য বয়ে আনে বলে বিশ্বাস করা হয়।
আরও পড়ুন: Water Drinking Mistakes: জল খাওয়ার অভ্যাসে পাঁচটি বড় ভুল, কীভাবে ঠিক করবেন?
গণেশ চতুর্থীর দিনে রাশি অনুযায়ী বিঘ্নহর্তার আরাধনা করলে জীবনে শুভ পরিবর্তন আসতে পারে। তাই এই বিশেষ দিনটিকে আরও তাৎপর্যময় করতে আজই জেনে নিন আপনার রাশির সঙ্গে মানানসই গণেশ মূর্তির রং।


