Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : তিব্বতে ব্রহ্মপুত্র নদের উপর বিশ্বের বৃহত্তম বাঁধ তৈরি করছে চিন। এর জেরে শুখা মরসুমে ভারতে জল প্রবাহ ৮৫ শতাংশ পর্যন্ত হ্রাস পেতে পারে বলে আশঙ্কা করছে নয়াদিল্লি (Dam On Brahmaputra)। যদিও ভারত সরকার প্রকাশ্যে এ বিষয়ে সরাসরি কিছু জানায়নি, তবুও সংবাদ সংস্থা রয়টার্স চারটি সূত্র ও সরকারি বিশ্লেষণ যাচাই করে এই তথ্য সামনে এনেছে।
চিনের বাঁধ পরিকল্পনা (Dam On Brahmaputra)
গত ডিসেম্বরে চিন ঘোষণা করে, ইয়ারলুং জাংবো বা ব্রহ্মপুত্র যেখানে বাঁক নিয়ে ভারতে প্রবেশ করছে, সেখানেই তৈরি হবে ওই বিশাল বাঁধ(Dam On Brahmaputra)। অনুমান করা হচ্ছে, এই বাঁধ শুখা মরসুমে ভারতের নিম্ন অববাহিকায় জলের প্রবাহ মারাত্মকভাবে কমিয়ে দেবে। এতে শুধু কৃষিকাজ নয়, জলনির্ভর শিল্পও ক্ষতিগ্রস্ত হবে। আবার বর্ষায় অতিরিক্ত জল ছেড়ে দেওয়া হলে অরুণাচল প্রদেশ ও অসমে ভয়াবহ বন্যার ঝুঁকি তৈরি হবে।

আরও পড়ুন : Several Dead At Himachal : গত দেড় মাসে অতিবৃষ্টির বিপর্যয়ে হিমাচলে মৃত্যু ২৯৮
ভারতের পাল্টা পদক্ষেপ (Dam On Brahmaputra)
ভারতও একই নদীতে নিজের বৃহত্তম বাঁধ তৈরি করার পরিকল্পনা করছে (Dam On Brahmaputra)। রয়টার্স জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) দফতরে এ বিষয়ে ইতিমধ্যেই বৈঠক হয়েছে। অরুণাচল প্রদেশে প্রস্তাবিত এই বাঁধ ১৪০০ কোটি কিউবিক মিটার জল ধারণ করতে পারবে। তাতে শুখা মরসুমে কমে যাওয়া জলের ঘাটতি আংশিক পূরণ করা সম্ভব হবে।
ভারতের হিসাব অনুযায়ী, চিনের বাঁধ ৪০০০ কোটি কিউবিক মিটার জল ঘুরিয়ে দিতে পারে। সে ক্ষেত্রে অরুণাচলে নতুন বাঁধ তৈরি হলে অন্তত ২৫ শতাংশ জল কমার আশঙ্কা নেমে আসবে ১১ শতাংশে। একইসঙ্গে বর্ষার মরসুমে অতিরিক্ত জলও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

আরও পড়ুন : Vice President Election : উপরাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নে জালিয়াতি, মনোনয়ন বাতিল হল কেরলের প্রার্থীর
অরুণাচলে সমীক্ষা ও বিরোধিতা (Dam On Brahmaputra)
গত মে মাসে এনএইচপিসি-র আধিকারিকেরা পুলিশি নিরাপত্তায় অরুণাচলে বাঁধ নির্মাণের জন্য সমীক্ষা চালান(Dam On Brahmaputra)। তবে স্থানীয় বাসিন্দাদের তীব্র বিক্ষোভের মুখে পড়েন তাঁরা। অনুমান করা হচ্ছে, বাঁধ তৈরি হলে অন্তত ১৬টি গ্রাম জলের তলায় চলে যাবে এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব পড়বে এক লক্ষ মানুষের জীবনে। নয়াদিল্লি ইতিমধ্যেই ভাল পুনর্বাসন প্যাকেজের পরিকল্পনা করছে। অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুও এই প্রকল্পকে সমর্থন জানিয়েছেন।
চিনের দাবি ও ভারতের নীরবতা (Dam On Brahmaputra)
চিনের দাবি, তাদের বাঁধ নিম্ন অববাহিকায় জলের প্রবাহে কোনও প্রভাব ফেলবে না। তবে ভারতের পক্ষ থেকে এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করা হয়নি। রয়টার্সের প্রতিবেদন বলছে, দিল্লি এখন প্রতিরোধের পাশাপাশি বিকল্প জল সংরক্ষণের পথে হাঁটতে চাইছে।
ব্রহ্মপুত্রের উপর চিনের বাঁধ নির্মাণ দক্ষিণ এশিয়ার জলের নিরাপত্তাকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলছে। জলবণ্টন ও প্রতিবেশগত ভারসাম্য রক্ষার প্রশ্নে এই দুই প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন আরও বাড়তে পারে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।


