Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: গোপন সূত্রে খবর পেয়ে দিল্লির পার্শ্ববর্তী পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে হানা তদন্তকারীদের। অভিযানেই পাকড়াও করা হয় তিন সন্দেহভাজনকে(Gangstar)। তিনজনকেই পাকিস্তান থেকে মদত জোগানো হচ্ছিল বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। ধৃতেরা পাক মদতেই(Pak supported terrorism) গ্যাংস্টার থেকে সন্ত্রাসবাদী হয়ে উঠেছিল বলে দাবি করা হচ্ছে।
৩ রাজ্যে হানা (Gangstar)
গোপন তথ্যে নির্ভর করে দিল্লি পুলিশের স্পেশাল সেলের তিনটি আলাদা দল ৩ রাজ্যে হানা দেয়। ওই অভিযানে পাঞ্জাব থেকে পাকড়াও করা হয় হরগুণপ্রীত সিংহকে। মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার করা হয় বিকাশ প্রজাপতিকে। উত্তরপ্রদেশের বিজনৌর থেকে ধরা পড়েন আরিফ। এই তিন জনের সঙ্গে পাকিস্তানের কার যোগাযোগ ছিল, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তবে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, সন্ত্রাসবাদী সন্দেহে এই তিন ধৃতের সঙ্গে পাকিস্তানের গ্যাংস্টার শাহজাদ ভাট্টির যোগাযোগ ছিল। যদিও দিল্লি পুলিশের স্পেশাল সেলের তরফে এ বিষয়ে নির্দিষ্ট ভাবে কিছু জানানো হয়নি।
আদালতে গ্যাংস্টারের আবেদন (Gangstar)
শুক্রবারই গ্যাংস্টার আনমোল বিশনই আদালতে দাবি করেন, এই শাহজাদ তাঁকে খুনের হুমকি দিয়েছেন। তাঁর প্রাণ সংশয় রয়েছে বলেও আদালতে জানান আনমোল। তারপরেই ২০০৮ সালের এনআইএ আইনের ১২ নম্বর ধারা মেনে পাটিয়ালা হাউস কোর্টের বদলে এনআইএ-র সদর দফতরে শুনানি করেন বিচারক প্রশান্ত শর্মা।
পাক গ্যাংস্টারের হুমকিতেই গ্রেফতার? (Gangstar)
বছরের শুরুতে জলন্ধরে এক ইউটিউবারের বাড়ির সামনে বোমা ছোড়া হয়। তাতে কেউ হতাহত হননি। সেই হামলার দায় নিয়েছিলেন পাকিস্তানের গ্যাংস্টার শাহজাদ। সেই বিষয়টিকে আদালতে তুলে ধরেন আনমোলের আইনজীবী। ঘটনার পরই এবার সন্ত্রাসবাদী সন্দেহে তিন জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল।
আরও পড়ুন: Finland: ভারতের ৩ প্রতিবেশী দেশের বিরুদ্ধে বড় সিদ্ধান্ত:দূতাবাস তুলে নিতে চায় ফিনল্যান্ড



