Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপের পর হনুমান মন্দিরে ট্রফি নিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন কীর্তি আজাদ আর এরপরেই কড়া প্রতিক্রিয়া দিলেন ভারতীয় দলের হেড স্যার (Gautam Gambhir)।
গম্ভীরের কড়া প্রতিক্রিয়া (Gautam Gambhir)
বরাবরই স্পষ্ট বক্তা হিসেবে পরিচিত গৌতম গম্ভীর। অনেক সময়েই তাঁর এই স্পষ্ট কথাটা বিতর্কের ষড়শীতি হয়েছে তবে তিনি তাঁর অবস্থানেই স্থির থেকেছেন। ভারতীয় দলকে নিয়ে কেউ কোনও বিতর্কিত মন্তব্য করলেও যে তিনি ছেড়ে দেওয়ার পাত্র নন আগেও এর পরিচয় পাওয়া গিয়েছে। এবারও তার অন্যথা হলো না। সদ্য শেষ হওয়া বিশ্বকাপের খেতাব এখন ভারতের ঘরে। তবে সেই ট্রফি নিয়ে মন্দিরে উপস্থিত হন সূর্যকুমার যাদব, গম্ভীর। আর এরপরেই সেই নিয়ে প্রশ্ন তুলেছেন কীর্তি আজাদ (Gautam Gambhir)।
কীর্তি বলেছিলেন, ‘শুধু মন্দিরে কেন যাওয়া হলো? মসজিদ, গির্জা বা গুরুদ্বারে নয় কেন?’ তাঁর এই প্রশ্ন নিয়ে এই মুহূর্তে জোর চর্চা চলছে। এর আগে ঈশান কিষাণকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনিও মেজাজ হারান এবং বলেন সদ্য বিশ্বকাপ জিতে আসার পর ভাল কিছু প্রশ্ন করতে। এবার সেই নিয়ে মুখ খুললেন গম্ভীর। এমন মন্তব্যের পর দলের হেড স্যার স্পষ্ট বলেন কীর্তি আজাদ নিজের দেশ এবং প্লেয়ারদের কৃতিত্বকে ছোট করছেন।

এক সাক্ষাৎকারে গম্ভীর বলেন, ‘ওঁর প্রশ্নের উত্তর দেওয়ার মতো কিছুই নেই, কোনও মূল্য নেই। বিশ্বকাপ জয় দেশের জন্য একটা বড় মুহূর্ত। আমার মতে এই সাফল্য উদযাপন করা অবশ্যই প্রয়োজন। তাই নির্দিষ্ট কিছু বক্তব্য তুলে এনে আলাদা করে আলোচনা অর্থহীন। এমন করলে আমাদের এই সাফল্যের গুরুত্ব কমে যায় (Gautam Gambhir)।’

প্লেয়ারদের কঠোর পরিশ্রম ও চেষ্টার প্রশংসাও শোনা যায় গম্ভীরের মুখে। তিনি বলেন, ‘আমি চাই না, এই ১৫ জন ক্রিকেটারের পরিশ্রম এবং তার ফলে পাওয়া সাফল্যকে ছোট করা হোক। যে কেউ যে কোনও মন্তব্য করতে পারে। কিন্তু আমরা যদি সবকিছুকে গুরুত্ব দিতে শুরু করি, তাহলে সেটা দলের জন্য ক্ষতিকারক।’
সব কিছুতে ধর্ম এবং রাজনীতি টেনে আনার বিরোধিতা করলেন গম্ভীর। তাঁর মতে প্লেয়ারদের নিজেদের মতো করে সাফল্য উদযাপন করার সুযোগ দেওয়া উচিত।
আরও পড়ুন: Air India: জ্বালানির দামেই কি চাপ পড়ছে এয়ার ইন্ডিয়া-র উপর
ভারতের হেড কোচ বলেন, ‘একবার ভাবুন, ক্রিকেটাররা কত চাপের মধ্যে দিয়ে গেছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ হারার পরে দলকে যে পরিস্থিতির মুখে পড়তে হয়েছিলো, তা কারও অজানা নয়। তার পরেও যদি এমন মন্তব্য করা হয়, তা হলে নিজের দলকেই ছোট করা হয়। ক্রিকেটারদেরও অসম্মান করা হয়, যা উচিত নয়।’ ইটা ঘটনা একসময়ে ভারতের টিকে থাকা নিয়েই তৈরি হয়েছিল অনিশ্চিয়তা কিন্তু তারপর ভারত যেভাবে কামব্যাক করেছে সেটা প্রশংসার। সেমিফাইনাল এবং ফাইনালে ভারত দাপটের সাথে জয় ছিনিয়ে নিয়েছে। তবে এই বিতর্কের এখন কোথায় এখন সেটাই দেখার (Gautam Gambhir)।


