Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: যেকোন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরকে দেখা যায় সেই শহরের মন্দিরে পুজো দিতে, এবারও তার অন্যথা হলো না (Gautam Gambhir)।
কালীঘাট মন্দিরে পুজো দিলেন গম্ভীর (Gautam Gambhir)
টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে রবিবার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে নামছে ভারত। এই ম্যাচ জিতলেই সেমিফাইনালে ওঠা নিশ্চিত করে ফেলবে সূর্যকুমার যাদবরা। তার আগে শনিবার কালীঘাট মন্দিরে পুজো দিলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। শনিবার সকালে কালীঘাটে গিয়ে পুজো দেন তিনি। প্রতিবার কলকাতায় এলেই কালীঘাট মন্দিরে গিয়ে পুজোতে গিয়েছেন গম্ভীর। গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে এবারও তার অন্যথা হল না (Gautam Gambhir)।
সুপার এইট থেকে সেমি ফাইনালের রাস্তা ভারতের জন্য যে খুব সহজ হবে সেটা না। কারণ ওয়েস্ট ইন্ডিজকে কোনও ভাবেই হালকা নেওয়ার ভুল করতে চাইবেন না গম্ভীর। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং গভীরতা শেষ পর্যন্ত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইটের ম্যাচে যেখানে ১০০ রানের মধ্যে ৭ উইকেট পড়ে গিয়েছিল সেখান থেকে হোল্ডার আর শেফার্ড মিলে রান নিয়ে গিয়েছিলেন ১৭৬। সুতরাং ভারতকে ককঠিন চ্যালেঞ্জ দিতে কিন্তু প্রস্তুত ওয়েস্ট ইন্ডিজ।

তবে ভারতের জন্য স্বস্তির খবর যে জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচে ফর্মে ফিরেছেন অভিষেক শর্মা। তাকে নিজস্ব ছন্দে পাওয়া গিয়েছিল আগের ম্যাচে। সঞ্জু সেই ম্যাচে শুরু করেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন তবে সেই ম্যাচেই কামব্যাক করেন তিলক বর্মা। ব্যাটিং অর্ডারে অবনমন হলেও দুরন্ত ইনিংস খেলে স্বস্তি দিয়েছেন ভারতীয় শিবিরকে। অন্যদিকে ঝোড়ো ইনিংস খেলেছিলেন হার্দিক পান্ডিয়া। এই ম্যাচে গম্ভীর প্রথম একাদশ হয়ত অপরিবর্তিতই রাখতে চাইবেন। ভারতের কাছে খেতাব ধরে রাখার লড়াই ফলে এই ম্যাচে পূর্ণ শক্তিতে নামতে চাইবেন সূর্যকুমার যাদবরা।

আরও পড়ুন: Stocks: বাজারে ধসের মধ্যেও এই ৫ স্টকের দুরন্ত পারফরম্যান্স
গৌতম গম্ভীর যখন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর ছিলেন, তখনও বড় ম্যাচের আগে কালীঘাট মন্দিরে পুজো দিতে যেতেন। জাতীয় দলের কোচ হওয়ার পর যতবার কলকাতায় এসেছেন, ততবার কালীঘাটে গিয়েছেন। গত বছর জানুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচের আগেও তিনি কালীঘাটে গিয়েছিলেন। আর এবার মরণবাঁচন ম্যাচের আগেও গেলেন কালীঘাট মন্দিরে (Gautam Gambhir)।


