Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নিজের চ্যানেলে একটি অনুষ্ঠানে নিজেকেই কার্যত সেরা বাছলেন রোনাল্ডো (Cristiano Ronaldo)।
GOAT বিতর্কে রোনাল্ডো (Cristiano Ronaldo)
ক্রিস্তিয়ানো রোনাল্ডো নাকি লিওনেল মেসির মধ্যে কে সেরা সেই নিয়ে দুই ভাগে বিভক্ত গোটা বিশ্ব। কে সেরা এই নিয়ে তর্ক চলতেই থাকে দুজনের সমর্থকদের জন্য। রোনাল্ডোর সমর্থকদের মতে তিনি সেরা, মেসির সমর্থকদের তিনি সেরা। দুই তারকার মধ্যে কে এগিয়ে সেটা বিচার করা কঠিন। এইবার এই বিষয়টি নিয়ে সরাসরি মুখ খুললেন রোনাল্ডো। তিনি কাকে এগিয়ে রাখেন সেটাই জানিয়ে দিলেন (Cristiano Ronaldo)।
সম্প্রতি রোনাল্ডো তাঁর ইউটিউব চ্যানেলে সাংবাদিক পিয়ের্স মরগ্যানকে ডাকেন। তিনি ইউটিউবে এক এক সেরা ব্যক্তিদের ডাকেন সাক্ষাৎকারের জন্য। পিয়ের্স মরগ্যানকে রোনাল্ডোকে সবচেয়ে চর্চিত প্রশ্নটা করেন। জানতে চান, ‘ওরা বলে মেসি তোমার থেকে ভালো। তুমি কী মনে করো?’ রোনাল্ডো বলেন ‘মেসির আমার থেকে ভালো? আমি এই মতের সঙ্গে সহমত নই। আমি এই বিষয়ে বিনয়ী হতে চাই না।’ তিনি সরাসরি না বললেও জানিয়ে দিলেন, মেসি নয়, তিনিই সেরা।

আরও পড়ুন: Chandrapur Manan for Literature: নারীসুরক্ষার এই বার্তা কি ছড়িয়ে দেবে ‘মনন’-এর সপ্তম বোনফোঁটা?
এর পর পিয়ের্স মরগ্যান রোনাল্ডোকে বলেন ‘ওয়েন রুনি বলেছিল তোমার থেকে মেসি সেরা।’ এর জবাবে রোনাল্দো বলেন, ‘এগুলো আমাকে সমস্যায় ফেলে না।’ রোনাল্ডো ও মেসি দু’জনে মিলিয়ে মোট ১৩টা ব্যালন ডি’অর জিতেছেন। অগুনতি খেতাব এবং দেশের হয়ে ট্রফি। এই দুই তারকা একাধিক প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। তাঁদের মেয়াদ শেষের পর এই জায়গা কে কবা কারা নেবেন সেটা বড় প্রশ্ন। রোনাল্দো কেরিয়ারের শেষের দিকে দাঁড়িয়ে রয়েছেন। একই ছবি মেসির ক্ষেত্রেও। দুই তারকাই ২০২৬ সালের FIFA বিস্বকাপ খেলবেন (Cristiano Ronaldo)।


