Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মার্কিন প্রেসিডেন্টের এক ঘোষণার পরেই আবার শেয়ার মার্কেটে ফিরে এল অস্থিরতা (Gift Nifty)।
দালাল স্ট্রিটে ফের আশঙ্কা (Gift Nifty)
গত সপ্তাহে চিন্তার মেঘ কাটছিল শেয়ার মার্কেটে। দীর্ঘ দিনের অস্থিরতা কাটিয়ে বৃদ্ধির মুখ দেখছিল দালাল স্ট্রিট। কিন্তু এই সপ্তাহের শুরুতেই দালাল স্ট্রিটে আবারও আশঙ্কার মেঘ। প্রথম ট্রেডিং সেশন থেকেই ধসের কবলে পড়ে যেতে পারে শেয়ার মার্কেট, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। গত সপ্তাহের পাঁচ সেশনেই দুই বেঞ্চমার্ক ইনডেক্সের বৃদ্ধির কারণে মনে হতে শুরু করে ঘুরে দাঁড়াচ্ছে স্টক মার্কেট। আর তার ফলেই আশায় বুক বাড়ছিলেন লগ্নিকারীরা। কিন্তু আবার দ্রুত পাল্টে গেল সেই ছবি। মার্কিন প্রেসিডেন্ট হরমুজ বন্ধের ঘোষণার পরেই আবার মার্কেটে ফিরে এল অস্থিরতা। এর ফলে প্রথম দিনেই ক্ষতির ধাক্কা সামলাতে হতে পারে লগ্নিকারীদের (Gift Nifty)।
গিফ্ট নিফটি সোমবার সকালে প্রায় ৩০০ পয়েন্ট ধসে গিয়েছে। এর জেরে ২৩ হাজার ৭৭৫ পয়েন্টে নেমেছে এই সূচক। যার প্রভাব পড়তে চলেছে দালাল স্ট্রিটে আর তার কারণে ইনভেস্টরদের মধ্যে আবার দেখা যেতে পারে হতাশ ভাব।
এই দিন সকাল থেকেই এশিয়ার বিভিন্ন দেশের শেয়ার মার্কেট ডাউন রয়েছে সকাল থেকে। জাপানের টপিক্স কমেছে ০.২ শতাংশ এবং নিক্কেই কমেছে ০.৬ শতাংশ। ধাক্কা লেগেছে দক্ষিণ কোরিয়ার বাজারেও। চীনের মার্কেটও সকাল থেকে ডাউন রয়েছে। বিশ্লেষকদের মতে চিনের উপর আমেরিকার অতিরিক্ত ৫০ শতাংশ ট্যারিফের হুমকি দেওয়ার পর থেকেই এই হাল।

এসেওবের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ফের বেড়েছে তেলের দাম। ব্রেন্ট ক্রুডের ৮ শতাংশ দাম বেড়েছে। এর কারণে জ্বালানি তেলের দাম ১০০ ডলার পার করে ফেলেছে। গত সপ্তাহে দাম কমায় যে স্বস্তি ফিরেছিল সেটা এই মুহূর্তে নেই আর। এরিসবের কারণে এই শপথের শুরুটা সুখকর হবে না বলেই মনে করছেন এক্সপার্টরা (Gift Nifty)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


