Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অন্ধ্রপ্রদেশের অনন্তপুর রেলওয়ে স্টেশনে (Gig Worker Safety) ঘটে যাওয়া একটি ঘটনাকে ঘিরে তীব্র আলোড়ন ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া এক সুইগি ডেলিভারি কর্মীর ভিডিও প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠেছে গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে। ঘটনাটি ঘটে প্রশান্তি এক্সপ্রেস (১৮৪৬৪) ট্রেনে খাবার পৌঁছে দেওয়ার পর।
তড়িঘড়ি করে ট্রেন থেকে নামার চেষ্টা (Gig Worker Safety)
ইনস্টাগ্রামে @hey_bijay নামের এক (Gig Worker Safety) ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, প্রথম শ্রেণির এসি কোচে এক যাত্রীর হাতে খাবারের পার্সেল তুলে দেওয়ার পর তড়িঘড়ি করে ট্রেন থেকে নামার চেষ্টা করছেন ওই ডেলিভারি কর্মী। পোস্টের ক্যাপশনে দাবি করা হয়েছে, অনন্তপুর স্টেশনে ট্রেনটি মাত্র এক থেকে দুই মিনিট থেমেছিল। এত অল্প সময়ে নিরাপদে ট্রেন থেকে নামা কার্যত অসম্ভব হয়ে পড়ে। ভিডিওতে স্পষ্ট দেখা যায়, ট্রেন চলতে শুরু করার মুহূর্তে ভারসাম্য হারিয়ে প্ল্যাটফর্মে পড়ে যান ওই ডেলিভারি এজেন্ট।
প্রকাশ্যে আসার পরই ব্যাপক প্রতিক্রিয়া(Gig Worker Safety)
ভিডিওটি প্রকাশ্যে আসার পরই ব্যাপক (Gig Worker Safety) প্রতিক্রিয়া শুরু হয়। পোস্টকারীর দাবি, এটি কোনও সাধারণ দুর্ঘটনা নয়, বরং নিরাপত্তা ব্যবস্থা ও দায়িত্বজ্ঞানহীনতার চরম ব্যর্থতা। তিনি সুইগির কাছে আবেদন জানান, যেন সংস্থাটি ওই ডেলিভারি পার্টনারের পাশে দাঁড়ায় এবং ভবিষ্যতে এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি এড়াতে কার্যকর ব্যবস্থা নেয়। খুব দ্রুতই ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং অসংখ্য নেটিজেন গিগ কর্মীদের সুরক্ষার জন্য কঠোর নিয়ম চালুর দাবি তোলেন।
নিয়মকানুন নিয়েও নতুন করে আলোচনা
অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন, চলন্ত বা অল্প সময়ের জন্য থামা ট্রেনে খাবার ডেলিভারির মতো পরিষেবা আদৌ কতটা নিরাপদ। তাঁদের মতে, নির্দিষ্ট সময়ের চাপ এবং গ্রাহক সন্তুষ্টির তাগিদে ডেলিভারি কর্মীরা নিজেদের জীবন ঝুঁকির মুখে ফেলতে বাধ্য হন। এই ঘটনাকে কেন্দ্র করে রেলওয়ে স্টেশন ও ট্রেনে ডেলিভারি পরিষেবার নিয়মকানুন নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।
আরও পড়ুন: Mamata Banerjee: বিহারের সমীক্ষায় ‘ব্ল্যাক ম্যাজিক’,’ব্ল্যাক গেম’-এর দাবি মমতার!
মুখ খুলেছে সুইগি কর্তৃপক্ষ
ঘটনাটি নিয়ে পরে মুখ খুলেছে সুইগি কর্তৃপক্ষ। সংস্থার তরফে জানানো হয়েছে, ভিডিওতে দেখা ডেলিভারি পার্টনার সম্পূর্ণ নিরাপদ এবং তিনি কোনও গুরুতর আঘাত পাননি। একই সঙ্গে সুইগি স্পষ্ট করেছে যে, তাদের নীতিমালায় চলন্ত ট্রেনে ওঠা বা নামার কোনও অনুমতি নেই। সংস্থা দাবি করেছে, এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, সে জন্য ডেলিভারি কর্মীদের নিরাপত্তা প্রশিক্ষণ আরও জোরদার করা হয়েছে।


