Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সামনেই পুজো, ওই যে হাতে আর মাত্র কিছু দিন বাকি (Gold Price Today)। পুজোর শপিং এখনো চলছে আর চলতেই থাকবে। নিজেকে নতুন করে সাজাতে হবে, পোশাকে কিংবা গয়নায়। কিন্তু সোনার দাম যা, মাথায় হাত পরে যাওয়ার অবস্থা। এখন আবার ট্রেন্ডিং এ চলছে সোনার সঙ্গে রূপো। সামনে পুজো আপনারও মনটা কেমন চাই চাই করছে তো! আরে বাবা জানি জানি… তাই আর দেরি না করে আজই চলে যান। অন্যদিনের তুলনায় আজ সোনার দাম কিছুটা কম।

২৪ ক্যারেট সোনা (Gold Price Today)
২৪ ক্যারেটের সোনার ১ গ্রাম দাম দাঁড়িয়েছে ১১,০৫০ টাকা।
- ১০ গ্রাম: ১,১০,৪৯৯ টাকা
- ১০০ গ্রাম: ১১,০৪,৯৯০ টাকা
গত দিনের তুলনায় ১০০ টাকা কমেছে।

২২ ক্যারেট সোনা (Gold Price Today)
বাঙালির অলঙ্কারের মূল ভরসা এই ২২ ক্যারেট সোনা। আজ ১ গ্রাম সোনার দাম রয়েছে ১০,১২৯ টাকা।
- ১০ গ্রাম: ১,০১,২৯০ টাকা
- ১০০ গ্রাম: ১০,১২,৯০০ টাকা
এখানেও একদিনে ১০০ টাকার ভাঁটা।

১৮ ক্যারেট সোনা (Gold Price Today)
বিয়ের আঙটি থেকে শুরু করে ফ্যাশনের নানা গয়না তৈরিতে বহুল ব্যবহৃত ১৮ ক্যারেট সোনার দামও কিছুটা কমেছে।
- ১ গ্রাম: ৮,২৮৭ টাকা
- ১০ গ্রাম: ৮২,৮৭০ টাকা
- ১০০ গ্রাম: ৮,২৮,৭০০ টাকা
আরও পড়ুন: Asia Cup 2025: মাত্র ২৭ বলেই খেলা শেষ, প্রথম ম্যাচেই ‘অভিষেক’ ঝড়
কত রুপো দাম! (Gold Price Today)
বর্তমানে সোনার সঙ্গে রূপোর চাহিদা সমান গতিতে দৌড়াচ্ছে। আজ রুপোর দামও সামান্য কমেছে।
- ১০০ গ্রাম: ১২,৯৮০ টাকা
- ১ কেজি: ১,২৯,৮০০ টাকা
হলমার্ক সোনার গয়নার দাম প্রতি গ্রাম ১০,৪৬০ টাকা। যা গত দিনের তুলনায় প্রায় ০.১০% কম।



