Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এশিয়া কাপের আজ প্রথম ম্যাচ ছিল ভারতের। সেই ম্যাচেই যেন UAE-কে ছেলেখেলা করলো ভারত (Asia Cup 2025)। তুড়িতে উড়িয়ে দুরন্ত জয় ভারতের।
ম্যাচে জিতে এশিয়া কাপ শুরু ভারতের (Asia Cup 2025)
এশিয়া কাপ নিয়ে ক্রিকেট সমর্থকদের উত্তেজনা ছিল তুঙ্গে। এই টুর্নামেন্টে ভারত ছিল অন্যতম ফেভারিট। সেই বার্তাই যেন আজ মাঠে দিলো গম্ভীর শিবির। জানুয়ারি মাসের পর এই প্রথম টি-টোয়েন্টি খেলতে নেমেছে ভারত। আর তাতেই UAE-কে তুড়িতে উড়িয়ে ম্যাচ নিজেদের নামে করে নিলো ভারতীয় দল (Asia Cup 2025)।
গতকালের ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় সূর্যকুমার যাদব। আর বল করতে নেমে ১৩.১ ওভারে UAE-কে অলআউট করে দেয় এবং ২৭ বলে ম্যাচ জিতে নেয় শুভমান গিলরা। এই ম্যাচের ফলাফল নিয়ে মোটামুটি নিশ্চিত ছিল তবে কার্যত এই ম্যাচ যে এতটা একপেশে হবে সেটা কেউ ভাবে নি।

ভারতীয় বোলিং অ্যাটাকের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়তে দেখা গেল আমিরশাহিকে। হার্দিক পান্ডিয়া ছাড়া সবার ঝুলিতেই উইকেট এসেছে। গতকালের ম্যাচে কুলদীপ যাদব চারটে উইকেট নিলেন। শিবম দুবে নিলেন তিনটে উইকেট। একটি করে উইকেট পেয়েছেন জশপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী।

UAE-র ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ২২ রান করেন আলিশান শরাফু। অধিনায়ক মহম্মদ ওয়াসিম করেন ১৯ রান। বাকি কেউ দু অঙ্কের রান করতে পারেন নি।
আরও পড়ুন: Nepal Violence: অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ছাত্র-যুবদের পছন্দ সুশীলা, পাশে মেয়র বলেন্দ্র
রান তাড়া করতে নেমে সমর্থকদের অপেক্ষা ছিল ভারতের ব্যাটিং ঝড় দেখার এবং কত কম বলে রান তুলে নেন ভারতীয় দল। মাত্র ২৭ বলেই খেলা শেষ করে দেন অভিষেক শর্মা, শুভমান গিলরা। নেটে যেমন ঝড় তুলতে দেখা গেছিলো অভিষেক শর্মাকে, গতকালের ম্যাচেও ওপেন করতে নেমে দেখা গেলো আক্রমণাত্মক মেজাজে বল বাউন্ডারি লাইনে পাঠাতে।
তিনি প্রথম বলে ছয় মেরে খেলা শুরু করলেন, দ্বিতীয় বলে এলো চার রান। গিলকেও দেখা গেল তার নিজস্ব ‘ক্লাস’ দেখাতে। দুজনেই চালিয়ে খেলতে থাকেন তবে ১৬ বলে ৩০ করে ফিরতে হয় অভিষেক শর্মাকে।
তবে একটা উইকেট পতনে খেলার কোনও পরিবর্তন হয় নি। সমস্যা তৈরি তো দূরের কথা ভারতকে ব্যাকফুটেও আসতে হয় নি। ফার্স্ট ডাউন নামেন দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি শুরু করেন ছয় মেরে। শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন শুভমান গিল (৯ বলে ২০) ও সূর্যকুমার যাদব (২ বলে ৭)। তারাই ম্যাচ জিতিয়ে ক্রিজ ছাড়েন (Asia Cup 2025)।


