Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দরজায় কড়া নাড়ছে মহালয়া (Gold Rate), শুরু হতে চলেছে দেবীপক্ষ। শহর জুড়ে ইতিমধ্যেই পুজোর আমেজ, কিন্তু উৎসবের আনন্দে জল ঢালতে হাজির আর্থিক বৃদ্ধি। কারণ, পুজোর ঠিক আগে একলাফে অনেকটাই বেড়ে গেল সোনা ও রুপোর দাম। যাঁরা এই সময়ে সোনার বা রুপোর গহনা কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এই দামবৃদ্ধি এক বড় ধাক্কা হয়ে উঠেছে।
কতটা বাড়ল সোনার দাম? (Gold Rate)
আজ, ২০ সেপ্টেম্বর, একদিনে সোনার দামে বিশাল বৃদ্ধি দেখা (Gold Rate) গিয়েছে। সব ক্যারেটের সোনার দামেই এই বৃদ্ধি স্পষ্ট।
২৪ ক্যারেট সোনা: (Gold Rate)
- ১ গ্রাম -₹১১,২১৫
- ১০ গ্রাম – ₹১,১২,১৫০
- ১০০ গ্রাম -₹১১,২১,৫০০
- একদিনে দাম বেড়েছে ₹৮,২০০
২২ ক্যারেট সোনা: (Gold Rate)
- ১ গ্রাম- ₹১০,২৮০
- ১০ গ্রাম – ₹১,০২,৮০০
- ১০০ গ্রাম -₹১০,২৮,০০০
- একদিনে দাম বেড়েছে ₹৭,৫০০
১৮ ক্যারেট সোনা: (Gold Rate)
- ১ গ্রাম- ₹৮,৪১১
- ১০ গ্রাম – ₹৮৪,১১০
- ১০০ গ্রাম -₹৮,৪১,১০০
- একদিনে দাম বেড়েছে ₹৬,১০০
আরও পড়ুন: Weight Loss: ইনজেকশনে নয় ওষুধেই কমবে ওজন, কীভাবে?
এই দামবৃদ্ধির ফলে সাধারণ ক্রেতাদের পক্ষে গয়নাতে বিনিয়োগ করা কিছুটা কঠিন হয়ে উঠতে পারে। বিশেষ করে পুজোর আগে যাঁরা নতুন গয়না কেনার পরিকল্পনা করেছিলেন, তাঁদের খরচের অঙ্ক বেশ খানিকটা বাড়বে বলেই আশঙ্কা।
রুপোর দামেও উর্ধ্বগতি
শুধু সোনাই নয়, ট্রেন্ডিং গয়নার তালিকায় এখন রুপোও দারুণ জনপ্রিয়। তবে সেই জনপ্রিয়তার সঙ্গে তাল মিলিয়ে রুপোর দামেও লাফ দিয়েছে বাজার।
১০০ গ্রাম রুপো: ₹১৩,৫০০
১ কেজি রুপো: ₹১,৩৫,০০০
একদিনে দাম বেড়েছে ₹২,০০০
গত বছর একই সময় রুপোর গহনার যে দাম ছিল, এ বছর তা বেড়েছে অনেকটাই। ফলে অনেকেই সোনার বিকল্প হিসেবে রুপো বেছে নিলেও, এবার সেই পথেও কিছুটা ভাবনাচিন্তা করতে হবে।
কেন এই দামবৃদ্ধি?
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি, ডলারের বিপরীতে টাকার মূল্য ওঠানামা, এবং পুজোর আগের সময় সোনার প্রতি চাহিদা বেড়ে যাওয়ার কারণেই এই দামবৃদ্ধি।


