Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কর্মব্যস্ত জীবনে সবাই চাই কেরিয়ারে উন্নতি (Houseplant), মানসিক শান্তি এবং ইতিবাচক শক্তি। কিন্তু দিনের পর দিন কঠোর পরিশ্রম করেও অনেকে আশানুরূপ ফল পান না, কর্মোন্নতি হয় না—ফলে হতাশা গ্রাস করে। বাস্তুশাস্ত্র মতে, কর্মক্ষেত্রে কিছু নির্দিষ্ট গাছ রাখলে তা সৌভাগ্য, মনোযোগ এবং কর্মোদ্যম বাড়ায়, পাশাপাশি আর্থিক সমৃদ্ধিও আনে।
লাকি ব্যাম্বু (Houseplant)
- সৌভাগ্য, কেরিয়ার উন্নতি ও অর্থনৈতিক স্থিতি আনে।
- ৩ বা ৫ ডাঁটার লাকি ব্যাম্বু রাখা সবচেয়ে শুভ বলে ধরা হয়।
- কাঁচের পাত্রে জল দিয়ে রাখা যায়, মাঝে মাঝে জল বদলাতে হবে। সরাসরি রোদে নয়, ছায়ায় রাখতে হবে।
মানি প্ল্যান্ট (Houseplant)
- সম্পদ বৃদ্ধি, সম্পর্কের সমন্বয় এবং পজিটিভ ভাইবস বাড়ায়।
- ছোট পটে মাটি দিয়ে বা জলভর্তি কাঁচের বোতলে রাখতে পারেন।
- ডেস্কের বামদিকের সামনের কোণে রাখা সবচেয়ে শুভ।
জেড প্ল্যান্ট
- চাকরিতে সাফল্যের প্রতীক।
- অল্প যত্নেই ভালো থাকে, কম জলেই টিকে যায়।
- মোটা সবুজ পাতা, যা ধন-সম্পদ ও উন্নতির প্রতীক হিসেবে ধরা হয়।
পিস লিলি
- নেগেটিভ এনার্জি শোষণ করে, মানসিক শান্তি আনে এবং বাতাস পরিশোধন করে।
- কম আলোতেও বেঁচে থাকে, সপ্তাহে একবার জল দিলেই যথেষ্ট।
- ডেস্কে এক প্রশান্ত পরিবেশ সৃষ্টি করে।

স্নেক প্ল্যান্ট
- অক্সিজেন নিঃসরণ করে, বাতাস বিশুদ্ধ করে এবং মনোযোগ বাড়ায়।
- খুব কম জলেই ভালো থাকে, ব্যস্ত অফিসের জন্য উপযুক্ত।
এরেকা পাম
- পরিবেশ সতেজ করে, কর্মোদ্যম বাড়ায়।
- ছোট টবে বা ডেস্কের পাশে রাখা ভালো।
আরও পড়ুন : SC On Stray Dogs : দিল্লি থেকে পথকুকুর সরানোর নির্দেশ ঘিরে তোলপাড়, খতিয়ে দেখার আশ্বাস প্রধান বিচারপতির
অফিস ডেস্কে সঠিক গাছ রাখলে শুধু আপনার চারপাশের পরিবেশই নয়, মানসিক অবস্থা, মনোযোগ ও কর্মউদ্যমও ইতিবাচকভাবে পরিবর্তিত হয়। গাছের সবুজ ছোঁয়া আপনার কর্মস্থলকে যেমন প্রাণবন্ত করে তুলবে, তেমনই আপনার জীবনে এনে দেবে সমৃদ্ধি ও শান্তি।


