Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্ব রাজনীতির উত্তেজনা আর (Gold Rate Today) অর্থনৈতিক অস্থিরতার জেরে ফের ঊর্ধ্বমুখী হল সোনার বাজার। মার্কিন প্রশাসনের নীতিগত অবস্থান, বিশেষ করে অতিরিক্ত শুল্ক আরোপ, বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। তার সরাসরি প্রভাব পড়েছে মূল্যবান ধাতু সোনার উপর। শেয়ার বাজারে অস্থিরতার মাঝে বিনিয়োগকারীরা এখন সোনাকেই বেশি নিরাপদ মনে করছেন।
সোনার দাম যেভাবে বাড়ছে…(Gold Rate Today)
সম্প্রতি ভারতের বাজারে সোনার দাম যেভাবে বাড়ছে, তা (Gold Rate Today) অভাবনীয়। বিশ্লেষকদের মতে, দীপাবলি ও ধনতেরাসের আগেই এই দাম আরও চড়তে পারে। ফলে যারা এই সময় সোনা কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময়।
সোনার দাম কত? (Gold Rate Today)
বর্তমানে রাজ্যে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১২,২৪৮ টাকা (Gold Rate Today) (জিএসটি ছাড়া)। ২২ ক্যারেটের ক্ষেত্রে সেই দাম ১১,৬৩৫ টাকা (ক্রয়মূল্য), আর বিক্রির ক্ষেত্রে ১১,১৪৫ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম ৯,৫৫৫ টাকা প্রতি গ্রাম। অন্যদিকে, ৯৯৯ বিশুদ্ধতার রুপোর দাম বর্তমানে ১ কেজিতে ১,৫৪,৪১৪ টাকা।
আরও পড়ুন: Railway Drug Bust: নৈহাটি স্টেশনে টুরিস্ট ব্যাগে গাঁজা! ১০০ কেজি গাঁজাসহ ধৃত চার!
সোনার এই দাম বৃদ্ধির হার যথেষ্ট উদ্বেগজনক। মাত্র তিন দিনেই বাজারে প্রতি ১০ গ্রামে সোনার দাম বেড়েছে ৬ হাজার টাকা। বুধবার একাই প্রায় ২,৬০০ টাকার বৃদ্ধি ঘটে, যা সর্বকালের সর্বোচ্চ রেকর্ডকে ছুঁয়ে ফেলে। বাজার বিশেষজ্ঞদের পূর্বাভাস অনুযায়ী, দীপাবলির মধ্যেই সোনা সব রেকর্ড ছাপিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
সোনা কেনার সময় কিছু বিষয় মাথায় রাখা জরুরি। সবচেয়ে খাঁটি সোনা হয় ২৪ ক্যারেটের, যেখানে কোনও খাদ থাকে না। ২২ বা ১৮ ক্যারেটের সোনায় কিছু পরিমাণে অন্য ধাতু মেশানো থাকে। তাই সোনার গহনা কেনার আগে অবশ্যই হলমার্ক থাকা গয়নাই বেছে নেওয়া উচিত। হলমার্কে থাকে জুয়েলার্সের চিহ্ন, ক্যারেট, তৈরি হওয়ার বছর এবং BIS-এর স্ট্যাম্প। এই স্ট্যাম্পই সোনার গুণমানের প্রমাণ দেয়।


