Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল উদযাপন করছে তার ২৭তম জন্মদিন (Google birthday)। গুগলের হোমপেজ নতুন সাজে সেজে উঠেছে বিশেষ একটি ডুডলে, যা ইউজারদের নস্টালজিক করে তুলেছে৷ ডুডলটিতে প্রদর্শিত হয়েছে গুগলের সর্বপ্রথম লোগো (১৯৯৮), যা মনে করিয়ে দিচ্ছে শুরুর দিনগুলোর কথা। গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, “আমরা আমাদের ২৭তম জন্মদিন উদযাপন করছি। এই বিশেষ মুহূর্তে আমরা আমাদের প্রথম লোগোকে স্মরণ করছি। সার্চ চালিয়ে যান।”

কেমন ছিল গুগলের শুরুর দিন! (Google birthday)
১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয় এই গুগল। তবে পরবর্তী সময়ে ২৭ সেপ্টেম্বরকে আনুষ্ঠানিক জন্মদিন হিসেবে নির্ধারণ করা হয়। গুগলের দুই প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিন, সেই সময় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী ছিলেন৷ একটি গ্যারেজ থেকে গুগলের প্রথম সার্চ ইঞ্জিন চালু করেছিলেন।

২৭ বছরে প্রযুক্তির রূপান্তর (Google birthday)
আজ গুগল শুধুমাত্র একটি সার্চ ইঞ্জিন নয়, সবসময়ের সঙ্গী হয়ে গেছে । এটি ক্লাউড সার্ভিস, বিজ্ঞাপন, অ্যান্ড্রয়েড, ইউটিউব, স্মার্ট ডিভাইস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা-এর মতো ক্ষেত্রেও বিশ্বজুড়ে নেতৃত্ব দিচ্ছে। CEO সুন্দর পিচাই-এর নেতৃত্বে গুগল মেশিন লার্নিং, কোয়ান্টাম কম্পিউটিং এবং ই-কমার্সের নতুন দিগন্ত উন্মোচন করছে।

ডুডলের বিবর্তন (Google birthday)
প্রথম “আউট অফ অফিস” বার্তা থেকে ডুডল পরিণত হয়েছে অ্যানিমেশন, ইন্টারেক্টিভ গেম এবং বৈশ্বিক বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক উদযাপনের প্রধান মাধ্যম হিসেবে। তবে এবার জন্মদিনের ডুডল অতীতকে স্মরণ করছে, কেমন ছিল সেই সময়ের গুগল! ১৯৯৮ সালের লোগো প্রদর্শনের মাধ্যমে গুগল তার ব্যবহারকারীদেরকে ধন্যবাদ জানাচ্ছে দীর্ঘ ২৭ বছরের যাত্রার জন্য।
গুগলের এই বিশেষ ডুডল মনে করিয়ে দেয়, কিভাবে দুই যুবকের স্বপ্নের ছোট্ট উদ্যোগ আজ বিশ্বের ডিজিটাল জীবনের কেন্দ্রে পরিণত হয়েছে। যা সকলের সব চাহিদা মেটাচ্ছে। এটি শুধু প্রযুক্তির গল্প নয়; এটি মানুষের কল্পনা, অধ্যবসায় এবং বিশ্বের তথ্যকে এক জায়গায় আনতে যে অদম্য আকাঙ্ক্ষা তার এক উদ্দীপক প্রতীক।



