Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ করার পর পাকিস্তানকে ট্রোল করতে ছাড়ল না Google-ও (Google India)।
পাকিস্তানে কটাক্ষ Google-এর (Google India)
মাঠে নামার আগেই পাকিস্তানের যত তর্জন-গর্জন, কিন্তু মাঠে নামার পর সেই ফানুস নিভে যেতে বেশিক্ষণ সময় লাগে না। ভারতের বিরুদ্ধে নামার আগে পাক শিবির থেকে হুঙ্কার ধেয়ে আসে ভারতের দিকে কিন্তু সেসব ফিকে হয়ে যায় ২২ গজের যুদ্ধে। কার্যত ভারতীয় বোলারদের সামনে মুখ থুবড়ে পড়ে পাকিস্তান আর তারপর থেকেই নেটিজেনরা ট্রোল করতে শুরু করে দিয়েছে পাকিস্তানকে। ৭-১ থেকে এখন স্কোরলাইন ৮-১। ৮ বার ভারতের কাছে হারতে হলো পাকিস্তানকে। এবার সেই পাকিস্তানে ট্রোল করতে ছাড়ল না Google-ও (Google India)।
প্রথমে অভিষেক শর্মা আউট হওয়ার পর ঈশান কিষাণ দাপটের সাথে ব্যাট করতে থাকে। ঈশানের ৪০ বলে ৭৭ রানের ইনিংস ভারতের ভিত শক্ত করে দেয়। আর সেখানে ১৮ ওভারেই গুটিয়ে গেল পাকিস্তানের ইনিংস। ৬১ রানের দাপুটে জয় পায় পাকিস্তান। এরপর নিজেদের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে Google India। ওই পোস্টে তারা লেখে, ‘এই ম্যাচটা আসলে একটা ই-মেল হতে পারত।’

এই পোস্টে পাকিস্তানের অসহায় অবস্থার কথা তুলে ধরেছে গুগল। ম্যাচের ফল আগে থেকেই বোঝা যাচ্ছিল আর সেটা হলে একটা -মেল করে জানিয়ে দিলেই হতো, ঘণ্টার পর খেলা অর্থহীন, গুগল-এর পোস্টের অর্থ খানিকটা এরকমই। এই পোস্ট নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন: Bangladesh: ভোট মিটতেই রক্তাক্ত বাংলাদেশ
ম্যাচ শেষে পাকিস্তান দ্বৈরথ নিয়ে মুখ খোলেন অক্ষর প্যাটেল। তিনি এই ম্যাচকে বাকি ম্যাচের থেকে আলাদা করতে নারাজ। তিনি বলেন, ‘আমরা ওদের একটা দল হিসেবেই দেখছি। তাই প্রতিদ্বন্দ্বিতা বা এ সব নিয়ে ভাবি না। বিপক্ষ দলের বিরুদ্ধে ম্যাচ খেলব, এমন ভেবে নিজেদের ক্রিকেটেই ফোকাস করছি।’ পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচকে টক্কর হিসেবে দেখছেন না অক্ষর (Google India)।


