Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম তিন ম্যাচে রান না পেলেও স্মৃতি মান্ধানা ৮০ রান করে কামব্যাক করলেন চতুর্থ ম্যাচে। তিনে নেমে ঝোড়ো ইনিংস রিচা ঘোষের (India)।
স্মৃতির কামব্যাকের দিনে রিচার বাজিমাত (India)
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয় আগেই হয়ে গিয়েছিল ভারতের, বাকি ছিল নিয়মরক্ষা। সেই ম্যাচেও শ্রীলঙ্কাকে হেলায় উড়িয়ে দিল ভারতের মহিলা দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের চতুর্থ ম্যাচে ৩০ রানে ম্যাচ জিতে নিল ভারত। এই ম্যাচ জিতে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ এ এগিয়ে গেল টিম ইন্ডিয়া (India)।
এই ম্যাচে প্রথম ব্যাট করে ভারত ২২১ রানের বড় টার্গেট দেয় শ্রীলঙ্কাকে। এই রান তুলতে ভারত মাত্র দুই উইকেট হারিয়েছিল। প্রথম তিন ম্যাচে র্যাম না পেলেও এই ম্যাচে রানে ফিরলেন স্মৃতি। ওপেনে নেমে খেললেন ৮০ রানের দুর্দান্ত ইনিংস। অন্য ওপেনার শেফালি বর্মা করেন ৭৯ রান। ওপেনিং জুটিতে ১৬২ রান তুলে নেয়। ওপেনিং জুটিতে এই রান আসার পর ভারতের বাকি কাজটা সহজ ছিল। তবে দুই ওপেনার ফিরলেও ভারতের রানের গতিতে কোনও পরিবর্তন আসেনি। তিন নম্বরে ব্যাট করতে নেমে বাকিমাতকরলেন রিচা ঘোষ। ১৬ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। হরমনপ্রীত কৌর ১০ বলে ১৬ রানের ইনিংস খেলেন। ভারতের স্কোর ততক্ষণে ২২১। শ্রীলঙ্কার বোলার মালশা শেহানি ও নিমাশা মধুশানি একটি করে উইকেট নেন (India)।

রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কা থামে ১৯১ রানে। শুরুটা ভাল করেও শেষ রক্ষা করতে পারেনি তাঁরা। হাসিনি পেরেরা ও চামারি আথাপাত্থুর ওপেনিং জুটি ৫৯ রান করে। অধিনায়ক চামারি ৫২ রান করেন ৩৭ বল খেলে। অন্যদিকে হাসিনি করেন ৩৩। ইমেশা করেন ২৯। এদের বাদে আর কেউ বড় রান পাননি। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা করে ১৯১ রান।
আরও পড়ুন: Aadhar Card: আধার কার্ড হারিয়ে গেছে? ফিরে পাবেন কীভাবে?
ভারতের হয়ে দুটি করে উইকেট নেন অরুন্ধতী রেড্ডি ও বৈষ্ণবী শর্মা। শ্রী চরণী নেন একটি উইকেট। এই ম্যাচ জয়ের পর সিরিজে বাকি থাকলো আর একটি ম্যাচ। সেই ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বরে। সেই ম্যাচ জিতে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ভারত (India)।


