Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের প্রায় ৫৮ কোটি শেয়ার ছাড়ার কথা। ১৭ ডিসেম্বর বুধবার থেকে শেয়ার বাজারে ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে (IOB)।
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শেয়ার ছাড়বে কেন্দ্র (IOB)
কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের ৩ শতাংশ শেয়ার ছাড়া হবে। অফার-ফর-সেলের মাধ্যমে এই সংস্থার শেয়ার মার্কেটে ছাড়া হচ্ছে। শেয়ার বাজারে ছাড়ার এই প্রক্রিয়া ছাড়া হবে ১৭ ডিসেম্বর থেকে। এর ফলে এই ব্যাঙ্কে কেন্দ্রের মালিকানা কমবে (IOB)।
১৭ ডিসেম্বর নন-রিটেল উইন্ডোর মাধ্যমে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের ২ শতাংশ স্টেক বা ৩৮ কোটি ৫১ লক্ষ ৩১ হাজার ৭৯৬টি শেয়ার বাজারে ছাড়বে কেন্দ্র। বাকি ১ শতাংশ শেয়ার রিটেল ইনভেস্টরদের জন্য ছাড়া হবে। রিটেল ইনভেস্টররা এই সংস্থার শেয়ারের জন্য আবেদন করতে পারবেন ১৮ ডিসেম্বর থেকে।

মঙ্গলবারের ট্রেডিং সেশনে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই সংস্থার প্রতি শেয়ারের দাম হয়েছিল ৩৬.৫৫ টাকা। তবে অফার-ফর-সেলের জন্য ফ্লোর প্রাইস ৩৪ তাকে সেট করা হয়েছে। এই শ্যেযার কেনার জন্য আবেদন করা যাবে সাধারণ ট্রেডিং সেশনে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের মাধ্যমে। এই শেয়ার ছাড়ার মাধ্যমে বাজার থেকে উঠেআসবে ১ হাজার ৯৬৮ কোটি টাকা।
আরও পড়ুন: Yashasvi Jaiswal: অসুস্থ যশস্বী জয়সওয়াল, তড়িঘড়ি ভর্তি হাসপাতালে!
তবে এই ব্যাঙ্কের গত এক বছরের শেয়ার পারফরম্যান্স মোটেই উল্লেখযোগ্য নয়। গত এক বছরে এই সংস্থার শেয়ার দর কমেছে ৩৪ শতাংশের বেশি। প্রায় ১০ শতাংসঘের বেশি দাম কমেছে গত এক মাসে। বর্তমানে এই স্টক ৫০ দিন এবং ২০০ দিনের সিম্পল মুভিং অ্যাভারেজ-এর নিচে। বুধবারও এই সংস্থার দাম কমেছে প্রায় ৪ শতাংশ। এই স্টকের দাম নেমেছে ৩৫.১১ টাকায় (IOB)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


