Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিজনেস আপডেট আসার পরেই দাম বাড়লো টাটা গ্রূপের শেয়ারের। প্রায় সাড়ে চার শতাংশ দাম বেড়েছে বুধবার এই স্টকের (Tata Group)।
লাফিয়ে বাড়লো শেয়ার দর (Tata Group)
বুধবার টাইটান কোম্পানির শেয়ার দরে দেখা গেল উল্লেখযোগ্য বৃদ্ধি। এই বৃদ্ধি দেখা গেছে চলতি অর্থবর্ষের দ্বিতীয় কোয়ার্টারের ব্যবসার বৃদ্ধি সংক্রান্ত আপডেট আসার পরেই। বিশেষজ্ঞদের মতে এর কারণেই বিপুল বৃদ্ধি পেয়েছে স্টকের দামে। প্রায় সাড়ে চার শতাংশ বেড়েছে টাইটান কোম্পানির স্টকের দাম বুধবার। বুধবার এই স্টকের দাম হয়েছিল ৩,৫৭৮ টাকা (Tata Group)। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই সংস্থায় লগ্নি করা কি লাভজনক? কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা?

সংস্থার তরফে জানানো হয়েছে গত অর্থবর্ষের দ্বিতীয় কোয়ার্টারের তুলনায় চলতি অর্থবর্ষের দ্বিতীয় কোয়ার্টারে ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে কনজিউমার বিজনেস। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে টাইটান নতুন ৫৫টি স্টোর খুলেছে দেশের নানান প্রান্তে। এর জেরেই এখন সংস্থার স্টোরের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৩৭৭ (Tata Group)।
টাইটান জানিয়েছে চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ডোমেস্টিক জুয়েলারি বিজনেস গত বছরের ওই সময়ের তুলনায় বেড়েছে ১৯%। ঘড়ির ব্যবসা বেড়েছে গত বছরের তুলনায় ১২ শতাংশ। ৯ শতাংশ বেড়েছে আইকেয়ার সেগমেন্টের ব্যবসা। তাদের তরফে জানা যাচ্ছে সংস্থার ই-কমার্স প্লাটফর্মের মাধ্যমেও ব্যবসার বৃদ্ধি হয়েছে (Tata Group)।
আরও পড়ুন: Vande Bharat Train : কেন ১৫ ঘণ্টার যাত্রাপথ ২৮ ঘণ্টায় পৌঁছালো ‘বন্দে ভারত’ এক্সপ্রেস ?
সব মিলিয়ে বুধবার এই সংস্থার শেয়ারে বিপুল বৃদ্ধি হয়েছে। বুধবার এর দর বাড়লেও গত একমাসে এই সংস্থার শেয়ার দর কমতে দেখা গিয়েছিল আড়াই শতাংশের বেশি। তবে গত ৬ মাসে ১৪ শতাংশের বেশি বৃদ্ধি হয়েছে এই স্টকের। ২ শতাংশের কাছাকাছি বেড়েছে এই স্টক গত এক বছরের নিরিখে। ১৮৪ শতাংশ রিটার্ন এসেছে শেষ পাঁচ বছরে।

ব্রোকারেজ ফার্ম অ্যান্টিক স্টক ব্রোকিং মনে করছে এই সংস্থার গয়না বিক্রি ধাক্কা খেলেও অন্য সেগমেন্টে ভাল ব্যবসা করেছে। এই সংস্থার শেয়ার দর আগামী কয়েক বছরে বৃদ্ধি হবে বলেই মনে করছেন তারা। সেই জন্যই এই স্টকে ‘বাই’ রেটিং বজায় রেখেছে এবং ৪ হাজার ৬১৫ টাকা রেখেছে টার্গেট প্রাইস (Tata Group)।


