Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বলিউডের (Bollywood) পাওয়ার কাপল বলা হত গোবিন্দ (Govinda) এবং সুনিতা আহুজাকে (Sunita Ahuja) । কিন্তু বিগত কয়েকদিন ধরে যে ভাবে তাঁদের ডিভোর্সের (Divorce) জল্পনা চলছে, এবার সেখানেই স্ফুলিঙ্গের মতো জ্বলে উঠল নতুন আগুন (Govinda-Sunita)। একসাথে প্রায় ৩৭ বছরের সংসার। আর সেই সংসার ভাঙার সংবাদে অনুরাগীদের ভীষণ মন খারাপ। এবার শোনা গেল চাঞ্চল্যকর তথ্য। বিবাহ বিচ্ছেদের আবেদন করেছিলেন সুনিতা নিজেই।
সুনিতার আবেদন (Govinda-Sunita)
বিবাহ বিচ্ছেদ চেয়ে সুনিতাই প্রথম আবেদন করেছিলেন (Govinda-Sunita)। তাও আবার আজকে নয়, প্রায় ছয় মাস আগের ঘটনা। সেই কথা স্বীকারও করে নিয়েছেন তাঁদের আইনজীবী। কিন্তু মাঝে ঘটে গিয়েছে অনেক কাণ্ড। তাই সম্পর্ক ভাঙার জল্পনা বাড়লেও, সেখানে আপাতত সিলমোহর পড়ছে না।
কী বলছেন সুনিতার আইনজীবী? (Govinda-Sunita)
সুনিতার আইনজীবী ললিত বিন্দালের কথায়, দম্পতিদের মধ্যে এমনটা হয়েই থাকে (Govinda-Sunita)। নতুন বছরে তাঁরা সকলে মিলে নেপালের পশুপতিনাথ মন্দিরে গিয়েছিলেন। এখন গোবিন্দ এবং সুনিতার মধ্যে সবকিছু ঠিক আছে। ওরা একসঙ্গে ছিলেন, আর থাকবেন। সুনিতা যখন বিবাহ বিচ্ছেদের আবেদন করেছিলেন, তার মাঝে গোবিন্দার পায়ে গুলি লাগে। সুনিতাকে সারাক্ষণ অভিনেতার পাশে থাকতে দেখা গিয়েছে। হাসপাতাল থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া পর্যন্ত, সর্বক্ষণ তিনি স্বামীর পাশে ছিলেন। অপর দিকে সুনিতার ম্যানেজারও কিন্তু এই বিবাহ বিচ্ছেদের জল্পনা উড়িয়ে দিয়েছেন। গোবিন্দ জানিয়েছেন, তিনি এখন ব্যবসার কাজে ব্যস্ত। এছাড়াও আগামী দিনে একটা ছবির কাজ রয়েছে। তাই অন্য কোনও জল্পনা বা গুঞ্জনে মন দেওয়ার তাঁর একেবারেই সময় নেই।
আরও পড়ুন: Shah Rukh Khan: হুমকির ভয়! সপরিবারে মন্নত ছেড়ে কিং খানের ঠাঁই ভাড়া বাড়িতে
গোবিন্দর সহকারীর বক্তব্য
অপরদিকে আবার গোবিন্দর দীর্ঘ বছরের সহকারি শশী সিনহার কথায়, এটা ঠিক যে দীর্ঘদিন ধরে গোবিন্দ এবং সুনিতা সম্পর্কের মধ্যে নানান ওঠা পড়া চলছে। এ বিষয়ে পরিবারের অন্দর থেকেও মন্তব্য করা হয়েছে। সুনিতা একটি আইনি নোটিশ পাঠিয়েছে আদালতে। এটাও সত্য। তবে সেটা কোন বিষয়ের, তা এখনও জানেন না। কারণ তাঁদের হাতে কোনও নোটিশ এসে পৌঁছায়নি। গোবিন্দ-সুনিতা এখন একসাথে এক ছাদের তলায় থাকছেন না, সেই খবরও নাকি স্রেফ গুজব। শশী সিনহার বক্তব্য, গোবিন্দ সবার সঙ্গে ফ্ল্যাটেই থাকেন। তবে বেশিরভাগ সময় তাঁর কাটে বাংলোতে। কারণ তিনি একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। তাঁকে নানান কাজ সামলাতে হয়।
আরও পড়ুন: Srabanti-Jeetu: শ্রাবন্তীর ‘শিব’ জিতু! শিবরাত্রিতে অভিনেত্রীর রহস্যজনক পোস্ট
জল্পনার সূত্রপাত
প্রসঙ্গত বিচ্ছেদ জল্পনার সূত্রপাত হয়, যখন সুনিতা এক সাক্ষাৎকারে বলেন , গোবিন্দর বয়স এখন ষাট বছর। হাতেও তেমন কোনও কাজ নেই। সারাদিন বসেই থাকেন । আর এটা নিয়ে তিনি বেশ দুশ্চিন্তায় আছেন। অপরদিকে বলিপাড়ার গুঞ্জন বলছে, পরকীয়ায় জড়িয়েছেন গোবিন্দ।


