Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ঝাড়খণ্ডে রাস্তা বানাবে এই সংস্থা। জিআর ইনফ্রাপ্রোজেক্টস ঝাড়খণ্ডে গিরিডি রাস্তা তৈরির বরাত পেয়েছে (Jharkhand Bypass)।
রাস্তা তৈরির বরাতে নজরে এই স্টক (Jharkhand Bypass)
ঝাড়খণ্ডে রাস্তা বানানোর কন্ট্রাক্ট পেয়েছে ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি জিআর ইনফ্রাপ্রোজেক্টস লিমিটেড। এই সংস্থা স্টেট হাইওয়ে অথোরিটি অফ ঝাড়খণ্ডের থেকে এই প্রকল্পের অর্ডার পেয়েছে। শুক্রবার বাজার বন্ধের পরে স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে জানানো হয়েছে এই কথা। আর তারপর থেকেই এই স্টকে নজর রাখার পরামর্শ দিয়েছেন বাজার বিশেষজ্ঞরা। তাঁরা অনুমান করছেন আগামী সপ্তাহে বাজার খোলার পর বৃদ্ধি পেতে পারে এই সংস্থার স্টকের (Jharkhand Bypass)।
ঝাড়খণ্ডে গিরিডি বাইপাস বাইপাস তৈরির বরাত পেয়েছে জিআর ইনফ্রাপ্রোজেক্টস। এই সংস্থা কাজ করবে ৬.৬৭২ কিলোমিটার হাইওয়ে সংলগ্ন বাইপাস তৈরির। সংস্থাকে এই কাজ শেষ করতে হবে দুই বছরের মধ্যে। প্রকল্প মূল্য ২৯০.২৩ কোটি টাকা।

এর আগেও এই সংস্থা বড় বরাত পেয়েছে। গুজরাটের ভদোদরা ডিভিশনে রেললাইনের গজ পরিবর্তনের কাজ পেয়েছে জিআর ইনফ্রাপ্রোজেক্টস। এই সংস্থা কোসাম্বা এবং উমরপদের মধ্যে ৩৮.৯ কিলোমিটার রেললাইনে কাজ শুরু করেছে। এর ওই রেললাইনে থাকা বিভিন্ন রকমের স্টেশন বিল্ডিং, প্ল্যাটফর্ম, ব্রিজ, রেললাইন সংলগ্ন ড্রেন, আন্ডারপাসের কাজও করবে।
আরও পড়ুন: Winter: সপ্তাহান্তে শীতের ঝোড়ো ব্যাটিং: মরশুমের শীতলতম দিন কলকাতায়, জাঁকিয়ে শীতের আমেজ রাজ্যজুড়ে
শেষ ট্রেডিনঃ সেশনে এই সংস্থার শেয়ার দর ১.৩০ শতাংশ বেড়ে হয়েছিল ১ হাজার ৬০ টাকা। তবে কয়েক মাস ধরে টানা পতনের মুখ দেখেছে এই সংস্থার শেয়ার দর। গত এক মাসে প্রায় সাড়ে ৬ শতাংশ এবং গত এক বছরে সাড়ে ৩৫ শতাংশের বেশি দাম কমেছে (Jharkhand Bypass)।
(এই সময় অনলাইন কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)


