Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: তিলোত্তমার লাইফলাইন মেট্রো। কলকাতার বুকে এবার মেট্রো চলবে চালকবিহীন। প্রথম পরীক্ষার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। রবিবার গ্রিন লাইনে (Green Line Metro) সম্পূর্ণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। কলকাতা মেট্রোর হাওড়া শাখাতেই শুরু চালকহীন মেট্রোর প্রথম পরীক্ষা।
৩ অগাস্ট সম্পূর্ণ ট্র্যাফিক ব্লক (Green Line Metro)
আধুনিক প্রযুক্তি ব্যবহারের পথে বড় পদক্ষেপ নিতে চলেছে কলকাতা মেট্রো। আগামী ৩ অগাস্ট, রবিবার, গ্রিন লাইন-২ রুটে সম্পূর্ণ ট্র্যাফিক ব্লক থাকবে। ওইদিন হাওড়া ময়দান থেকে এসপ্লানেড কোনও মেট্রো চলবে না। কারণ হিসেবে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ওইদিন চালকবিহীন মেট্রো বা অটো ট্রেন অপারেশন (ATO) প্রযুক্তির গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা হবে।
আরও পড়ুন: Kolkata Metro: এক বছরেও খুলবে না কবি সুভাষ মেট্রো স্টেশন! চরম দুর্ভোগের মুখে যাত্রীরা
গ্রিন লাইনে চালু হবে চালকবিহীন ট্রেন প্রযুক্তি (Green Line Metro)
জানানো হয়েছে, গোটা গ্রিন লাইন জুড়েই এই নতুন প্রযুক্তি ব্যবহার করা হবে। ট্রেন চলবে পূর্বনির্ধারিত স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে, চালক ছাড়াই। রুট এবং স্টেশনের সঙ্গে ট্রেনের সিগন্যালিং ব্যবস্থা এমনভাবে সংযুক্ত থাকবে, যাতে প্রতিটি ট্রেন নিজে থেকেই সঠিক সময়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়।
দিল্লিতে পর এবার কলকাতা (Green Line Metro)
উল্লেখযোগ্যভাবে, দিল্লি মেট্রো ইতিমধ্যেই চালকবিহীন মেট্রো চালু করেছে এবং সেখানকার যাত্রীদের তা সফলভাবেই পরিবেশন করছে। অথচ কলকাতা, যা দেশের প্রথম মেট্রো পরিষেবা হিসেবে ১৯৮৪ সালে চালু হয়েছিল, সেখানে এতদিন পর এসে এই প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এই উন্নত প্রযুক্তি কলকাতাতেও বাস্তবায়নের পথে।
ব্লু লাইনে থাকবে স্বাভাবিক পরিষেবা (Green Line Metro)
৩ আগস্ট গ্রিন লাইন-২-এ ট্র্যাফিক ব্লক থাকলেও, ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত স্বাভাবিক পরিষেবা বজায় থাকবে। ফলে ওই দিন ওই রুটে যাত্রীদের যাতায়াতে কোনও সমস্যা হবে না।
আরও পড়ুন: Kavi Subhash Metro: ফাটল ধরেছে পিলারে, অনির্দিষ্টকালের জন্য কবি সুভাষ স্টেশনে বন্ধ পরিষেবা!
নতুন প্রযুক্তি, যাত্রী নিরাপত্তায় বাড়তি গুরুত্ব (Green Line Metro)
মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, চালকবিহীন প্রযুক্তি চালু হলে ট্রেন চলাচল আরও সময়নিষ্ঠ, নির্ভরযোগ্য এবং নিরাপদ হবে। যাত্রী নিরাপত্তা এবং আধুনিকীকরণের লক্ষ্যে এই পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই অস্থায়ী পরিষেবা পরিবর্তনের জন্য আগামভাবে যাত্রীদের সতর্ক করা হয়েছে এবং ভ্রমণের পরিকল্পনা সে অনুযায়ী করার অনুরোধ জানানো হয়েছে।
ভবিষ্যতের পথে কলকাতা মেট্রো (Green Line Metro)
চালকবিহীন ট্রেন মানে শুধুই প্রযুক্তির জয় নয়, যাত্রী পরিষেবার এক নতুন যুগের সূচনা। কলকাতা মেট্রো এই উদ্যোগের মাধ্যমে শহরবাসীর যাতায়াতকে আরও আধুনিক ও বিশ্বমানের করে তুলতে চায়। ৩ আগস্টের এই পরীক্ষা সেই পরিবর্তনের প্রথম ধাপ।


