Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: একদিকে যেমন রয়েছেন বৈভব তেমন বিপক্ষ দলের অধিনায়ক গিলের দিকেও নজর থাকবে (GT vs RR)।
আজকের ম্যাচে নজরে পাঁচ ক্রিকেটার (GT vs RR)
আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শনিবার মুখোমুখি নামতে চলেছে গুজরাট এবং রাজস্থান। দুই দলই নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে। রাজস্থান তাদের প্রথম ম্যাচ চেন্নাইয়ের বিরুদ্ধে জয় দিয়ে নিজেদের যাত্রা শুরু করেছে কিন্তু গুজরাট তাদের প্রথম ম্যাচ হেরেছে পাঞ্জাবের কাছে। সেক্ষেত্রে গুজরাট মাঠে নামার আগে কিছুটা হলেও বাড়তি চাপ থাকবে। অন্যদিকে রাজস্থানের লক্ষ্য থাকবে জয়ের ধারা অব্যাহত রাখার (GT vs RR)।

বৈভব সূর্যবংশী
গুজরাটের বিরুদ্ধেও এই ম্যাচে সবচেয়ে বেশি নজর থাকবে ১৫ বছরের বৈভবের উপর। CSK-র বিরুদ্ধে ম্যাচে ১৭ বলে ৫২ রানের বিধ্বংসী ইনিংস খেলে এই আইপিএল-এও সাড়া ফেলে দিয়েছেন তিনি। তাঁর ভয়ডরহীন ব্যাটিং প্রতিটা ম্যাচেই বিপক্ষের কাছে ভয়ের কারণ। আইপিএল-এ ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও তার দখলে। আর সেটা এসেছিল গুজরাট টাইটান্সের বিরুদ্ধেই ২০২৫-এ (GT vs RR)।

শুবমান গিল
টেস্ট এবং ওয়ানডে দলের অধিনায়ক শুভমন গিলের দিকেও এই ম্যাচে তাকিয়ে থাকবেন সমর্থকরা পাঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচে ভাল ছন্দে পাওয়া গিয়েছিল গিলকে। ২৭ বলে ৩৯ রান করলেও সেই ম্যাচে বড় রান করতে পারেননি কিন্তু এই ম্যাচে চাইবেন বড় রানের ইনিংসে ফিরতে। কারণ সেটা হলেই জাতীয় দলে তাঁর ফেরার সম্ভাবনা বাড়বে।
রবীন্দ্র জাডেজা
প্রথম ম্যাচেই নিজের প্রাক্তন দল তথা চেন্নাইয়ের বিরুদ্ধে জ্বলে উঠেছিলেন ‘স্যার’ জাদেজা। সেই ম্যাচেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে ফর্মে রয়েছেন তিনি। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং এই তিন বিভাগেই ম্যাচে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। যেকোন সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

আরও পড়ুন: Bhawanipur Suspend: ভবানীপুরে অশান্তি: সাসপেন্ড কলকাতা পুলিশের ৪ আধিকারিক
প্রসিদ্ধ কৃষ্ণ
আইপিএল-এ এর আগের মরসুমগুলিতেও নজর কেড়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ। সেইমতো প্রথম ম্যাচে GT হারলেও বল হাতে ভাল পারফর্ম করেছিলেন প্রসিদ্ধ। তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরিয়েছিলেন তাঁর দলকে। তাঁর শিকারে ছিল তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। নিয়েছিলেন শ্রেয়স আইয়ার, শশাঙ্ক সিং ও মার্কাস স্টোইনিসের উইকেট।

জোফ্রা আর্চার
ইংল্যান্ডের এই পেসার রাজস্থান রয়্যালসের পেস বিভাগের অন্যতম প্রধান অস্ত্র। পাওয়ার প্লে-তে তিনি যেকোন সময় ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন আর সেটা যেকোন ব্যাটারকেই বিপদে ফেলে দিতে পারে। CSK-র বিরুদ্ধে ৪ ওভারে ১৯ রান দিয়ে দুই উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের এই পেস তারকা। এই ম্যাচেও তাঁর উপর ভরসা করবে দল এবং সমর্থকরা (GT vs RR)।


