Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মেয়েদের বিশ্বকাপে আজ হরমনপ্রীত-স্মৃতিদের সামনে মরণ-বাঁচন লড়াই (India vs New Zeeland)।
ভারতের টিকে থাকার লড়াই (India vs New Zeeland)
দেশের মাটিতে এবার আয়োজিত হচ্ছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরুর আগে অন্যতম ফেভারিট ছিল হরমনপ্রীত কৌরের ভারত। প্রথম দুই ম্যাচ জিতে শুরু করলেও পরপর তিন ম্যাচে হার ভারতকে অনেকটাই ব্যাকফুটে ঠেলে দিয়েছে। এখন সেমিফাইনালে যাওয়ার অঙ্ক বেশ কঠিন ভারতের। পাঁচ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বেশ চাপে স্মৃতিরা। এখন সেমিফাইনালে পৌঁছানোর জন্য জায়গা একটাই। ভারতকে লড়তে হচ্ছে তনিউ জিল্যান্ড ও শ্রীলঙ্কার সঙ্গে। তিনটে দলেরই পয়েন্ট ৪ (India vs New Zeeland)।
একটি ম্যাচ শুধু বেশি খেলেছে শ্রীলঙ্কা। নভি মুম্বইয়ে আজ নিউ জিল্যান্ডকে হারালে তারাই চতুর্থ টিম হিসেবে সেমিফাইনালে যাবে। আর যদি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়, তাহলেও ভারতের সম্ভাবনা থাকবে সেমিফাইনালে যাওয়ার। কারণ ভারতের নেট রানরেট (০.৫২৬) কিউয়িদের (–০.২৪৫) চেয়ে অনেক ভালো।

তবে ভারত যদি বৃহস্পতিবার এই ম্যাচ হেরে যায় তবে অপেক্ষা করতে হবে ইংল্যান্ড বনাম নিউ জিল্যান্ডের ম্যাচের জন্য। ভারতকে সেমিফাইনালে যেতে গেলে হারতে হবে নিউ জিল্যান্ডকে। তবে তার জন্য আবার বাংলাদেশকে হারাতে হবে ভারতের। শেষ তিনটে ম্যাচে নিজেদের হাতে ম্যাচের নিয়ন্ত্রণ থাকলেও শেষ পর্যন্ত জিততে পারেনি ভারতীয় দল। ভাল ব্যাটিং করলেও ম্যাচ ফিনিশ করে আসতে পারেননি ভারতীয় ব্যাটাররা।

আরও পড়ুন: Ind vs Aus: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লজ্জার রেকর্ড টিম ইন্ডিয়ার
কখনও ব্যাটিং ভেঙে পড়েছে, আবার কখনও গুরুত্বপূর্ণ সময়ে সেট ব্যাটাররা উইকেট দিয়ে এসেছেন। প্রসঙ্গত ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে স্মৃতি মান্ধানা ও দীপ্তি শর্মা দুজনেই সেট ব্যাটসম্যান হিসেবে ক্রিজে ছিলেন। ম্যাচ ফিনিশ করে আসার সুযোগ ছিল তাদের কাছে। সে কথা পরে স্বীকার করেও নিয়েছেন স্মৃতি। তিনি বলেছেন, ‘ভাঙনটা আমার উইকেটের পরেই শুরু হয়। কাজেই আমি দায় অস্বীকার করছি না।’ তবে চিন্তা বাড়াচ্ছে আবহাওয়ার পূর্বাভাস। আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেরকম হলে কমবে ম্যাচের ওভার সংখ্যা। দুই দলকেই ডাকওয়ার্থ–লুইস নিয়মের কথা মাথায় রেখে খেলতে হবে (India vs New Zeeland)।


