Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতে আটকে থাকার পর PSL থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার গুডাকেশ মোতি (Gudakesh Motie)।
PSL থেকে নাম সরালেন গুডাকেশ মোতি (Gudakesh Motie)
পাকিস্তানের ক্রিকেট লিগে জোড়া ধাক্কা। সই করেও পিএসএল থেকে নাম সরিয়ে নেওয়া প্লেয়ারদের সংখ্যা বেড়েই চলেছে। আইপিএল-এর সঙ্গে প্রতিযোগিতায় নেমে এবার পিএসএল আয়োজনে বেশ বেগ পেতে হচ্ছে। তবে যে হারে পাকিস্তানের এই লিগ থেকে নাম তুলে নেওয়ার ধুম তাতে শেষ পর্যন্ত কতজন বিদেশি প্লেয়ার থাকে এখন সেটাই দেখার। সম্প্রতি পিএসএল ছেড়ে আইপিএল-এ কলকতার দলে যোগ দিয়েছেন ব্লেসিং মুজারাবানি। এবার আরও এক প্লেয়ার সই করেও নাম প্রত্যাহার করলেন। ভারতে আটকে থাকার জন্যই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার গুডাকেশ মোতি (Gudakesh Motie)।
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিলেন ওয়েস্ট ইন্ডিজের এই বাঁ হাতি স্পিনার। কিন্তু পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহে ১০ দিন প্রায় কলকাতায় আটকে থাকতে হয়েছে তাঁদের দলকে। সেই কারণেই পাকিস্তানের সুপার লিগ থেকে নাম সরিয়ে নিয়েছেন তিনি। ১০ ও ১১ মার্চে কয়েকটা ব্যাচে ভাগ করে ওয়েস্ট ইন্ডিজ প্লেয়াররা নিজেদের দেশে ফিরলেও টানা ক্রিকেট খেলার ধরল ও লম্বা সময় ধরে আটকে থাকার জন্যই তাঁর এই সিদ্ধান্ত।

আরও পড়ুন: India Hormuz: শিবালিকের পর নন্দাদেবী: হরমুজ প্রণালী পার করল দ্বিতীয় ভারতীয় তেলবাহী জাহাজ
PSL-এর নিলামে গুডাকেশ মোতিকে ১.১০ কোটি পাকিস্তানি রুপিতে দলে নেয় লাহোর কালান্দার। তাঁর খেলাও নিশ্চিত ছিল। কিন্তু পশ্চিম এশিয়ায় সমস্যার জন্য তিনি নাম তুলে নেয়। এর ফলে তাঁর বিকল্প হিসেবে শ্রীলঙ্কার স্পিনার দুনিথ ওয়েল্লালাগেকে দলে নিয়েছে লাহোর কালান্দার। তিনি দাসুন শনাকার সঙ্গে জুটি বেঁধে খেলবেন লাহোর কালান্দারে পাককিস্তানের এই লিগে। পরপর ধাক্কা খাচ্ছে পাকিস্তান। সূত্রের খবর অনুযায়ী দক্ষিণ আফ্রিকার প্লেয়াররাও PSL থেকে নাম প্রত্যাহার করতে পারেন (Gudakesh Motie)।


