Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজ্যে পৌঁছেই কড়া মনোভাব দেখালেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার(Gyanesh Police)। সোমবার সর্বদলীয় বৈঠক এবং প্রশাসনিক বৈঠকের পর, আইন-শৃঙ্খলা ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে আয়োজিত সভায় কমিশন তার কঠোর অবস্থানের স্পষ্ট বার্তা দিয়েছে।
বিনীত গোয়েলকে সতর্কবার্তা (Gyanesh Police)
এডিজি (আইন-শৃঙ্খলা) বিনীত গোয়েলের প্রেজেন্টেশনের সময়, নার্কোটিক্স অ্যাডভাইজারি বোর্ড কেন বাংলায় নেই, তা নিয়ে জানতে চান মুখ্য নির্বাচন কমিশনার। সূত্রের খবর, এ বিষয়ে বিনীত গোয়েলের উত্তরের মাঝপথেই তাঁকে থামিয়ে দিয়ে জ্ঞানেশ কুমার বলেন, “আপনাকে খুব ভাল করে চিনি, কেন নেই, সব জানি।”
অন্যান্য সংস্থাকেও বার্তা (Gyanesh Police)
কেবল রাজ্য পুলিশ নয়, কমিশন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI), বিমানবন্দর কর্তৃপক্ষ এবং শুল্ক দপ্তরের প্রতিনিধিদেরও কড়া ভাষায় সতর্ক করেছে। ভোটের আগে বিশেষ করে আবগারি দফতরকে সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে।
কমিশনের কড়া বার্তা (Gyanesh Police)
জ্ঞানেশ কুমার সাফ জানিয়ে দিয়েছেন, কাজে গাফিলতি বা কোনো ভুল সহ্য করা হবে না। তিনি সতর্ক করে বলেছেন, “ভুল দেখলে ব্যবস্থা নেওয়া হবে। এমন জায়গায় সরিয়ে দেব যে ফিরতে পারবেন না।” পর্যবেক্ষকদের মতে, রাজ্যের প্রতিটি খুঁটিনাটি বিষয় সম্পর্কে পূর্ণ প্রস্তুতি নিয়ে কমিশন এ বার রাজ্যে এসেছে, যা প্রশাসনিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ।



