Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাতের নীরবতা ভেঙে তীব্র আলোড়ন (Body Found in Metro)। বৃহস্পতিবার গভীর রাতে কলকাতার মেট্রোর সুড়ঙ্গ থেকে উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ। ঘটনাটি ঘটে পার্ক স্ট্রিট ও এসপ্ল্যানেড (ধর্মতলা) স্টেশনের মাঝামাঝি, মেট্রোর সুড়ঙ্গের গা ছমছমে গহ্বরে। ঘটনার খবর সামনে আসতেই স্বাভাবিকভাবেই উত্তাল হয়ে ওঠে মেট্রো প্রশাসন ও রেল পুলিশ।
অন্যান্য দিনের মতোই…(Body Found in Metro)
সূত্রের খবর, অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার রাতেও শেষ ট্রেন ছাড়ার পর মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয় (Body Found in Metro)। নির্ধারিত নিয়ম মেনে রাত ২টো নাগাদ রক্ষণাবেক্ষণের কাজ চলছিল সুড়ঙ্গপথে। তখনই নজরে আসে মর্মান্তিক দৃশ্য। রেললাইনের মাঝে নিথর পড়ে এক যুবকের দেহ। সঙ্গে সঙ্গে থানা ও উচ্চপদস্থ আধিকারিকদের খবর দেওয়া হয়।
নিরাপত্তা নিয়ে প্রশ্ন (Body Found in Metro)
নিউ মার্কেট থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়(Body Found in Metro)। এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি। প্রাথমিক অনুমান, বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তবে সবচেয়ে বড় প্রশ্ন-এত নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও কীভাবে একজন ব্যক্তি ঢুকে পড়লেন মেট্রোর সুড়ঙ্গে?
বড়সড় গাফিলতির আশঙ্কা
এই ঘটনায় বড়সড় গাফিলতির আশঙ্কা থেকেই যাচ্ছে। রাতভর চলা নজরদারি, সিসিটিভি ক্যামেরা এবং সুড়ঙ্গে প্রবেশে কড়া বিধিনিষেধ এই সমস্তকিছু থাকা সত্ত্বেও কীভাবে কারও চোখ এড়িয়ে একজন ব্যক্তি সুড়ঙ্গে নামলেন? বিষয়টি নিয়ে তীব্র চাপে রয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা জানিয়েছে, গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থাও নতুন করে খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: PM on Independence Day: লালকেল্লা থেকে পাকিস্তানকে কড়া বার্তা মোদীর, দিলেন সার্বিক উন্নতির আশ্বাস!
পুলিশও বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। তদন্তকারীরা বলছেন, এটা নিছক দুর্ঘটনা, আত্মহত্যা, না কি পরিকল্পিত কোনও ঘটনা-তা জানতে মৃত যুবকের পরিচয় জানার দিকেই জোর দেওয়া হচ্ছে। পারিপার্শ্বিক প্রমাণ ও সুড়ঙ্গে থাকা অন্যান্য উপাদান খতিয়ে দেখা হচ্ছে।


