Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নিপা ভাইরাসকে ঘিরে উদ্বেগের (H5N1 Outbreak) মধ্যেই নতুন করে আতঙ্ক ছড়াল বার্ড ফ্লু। চেন্নাই শহরের বিভিন্ন এলাকায় অস্বাভাবিক ভাবে শতাধিক কাকের মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। পরীক্ষার পরে নিশ্চিত হওয়া গিয়েছে, এই মৃত্যুর জন্য দায়ী H5N1 ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, যা সাধারণ ভাবে বার্ড ফ্লু নামে পরিচিত। এই ঘটনার পর থেকেই রাজ্য ও কেন্দ্রীয় প্রশাসন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।
সংক্রমণ ছড়াতে পারে দ্রুত (H5N1 Outbreak)
সূত্রের খবর, শহরের একাধিক জায়গা থেকে মৃত কাকের (H5N1 Outbreak) নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়। রিপোর্টে H5N1 ভাইরাসের উপস্থিতি ধরা পড়তেই তৎপর হয় স্বাস্থ্য ও পশুপালন দফতর। বিশেষজ্ঞদের আশঙ্কা, সময়মতো ব্যবস্থা না নিলে সংক্রমণ পাখিদের মধ্যে আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে। সেই কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক প্রতিরোধমূলক পদক্ষেপ করা হয়েছে।
স্পষ্ট নির্দেশিকা জারি (H5N1 Outbreak)
প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য স্পষ্ট (H5N1 Outbreak) নির্দেশিকা জারি করা হয়েছে। কোথাও মৃত কাক বা অন্য কোনও পাখি দেখা গেলে তা স্পর্শ না করতে এবং নিজে থেকে সরানোর চেষ্টা না করতে বলা হয়েছে। মৃত পাখির দেহ নির্দিষ্ট জৈব সুরক্ষা বিধি মেনে হয় দাহ করতে হবে, নয়তো গভীর গর্তে মাটিচাপা দিতে হবে। এ ধরনের ঘটনা নজরে এলে অবিলম্বে স্থানীয় পুরসভা বা প্রশাসনকে জানাতে বলা হয়েছে।

পশুপালন মন্ত্রকও সক্রিয়
এই ঘটনার গুরুত্ব বুঝে কেন্দ্রীয় পশুপালন মন্ত্রকও সক্রিয় হয়েছে। তামিলনাড়ু সরকারের কাছে পাঠানো চিঠিতে শহর ও সংলগ্ন এলাকায় পাখিদের অস্বাভাবিক মৃত্যুর উপর নিয়মিত নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও বিস্তৃত সমীক্ষা চালানোর কথাও বলা হয়েছে।
আরও পড়ুন: Vidyasagar Setu: মেরামত ও পুনর্বাসনের কাজ, রবিবার টানা ১২ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু
H5N1 মূলত পোলট্রি ও বন্য পাখিদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে এবং মৃত্যুহার অত্যন্ত বেশি। মানুষের মধ্যে সংক্রমণ বিরল হলেও, আক্রান্ত হলে পরিস্থিতি গুরুতর হতে পারে। অতীতে এই ভাইরাসে আক্রান্ত মানুষের মধ্যে নিউমোনিয়া ও শ্বাসকষ্টের মতো জটিলতা দেখা গিয়েছে। তাই বিশেষজ্ঞদের মতে, আতঙ্কিত না হলেও সতর্কতা মেনে চলাই এই মুহূর্তে সবচেয়ে জরুরি।


