Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ইংরেজদের বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে বৈভবের দাপুটে শতরান (Vaibhav Sooryavanshi)।
রেকর্ডবুকে নাম তুললেন বৈভব (Vaibhav Sooryavanshi)
বৈভব ভাবেনা প্রতিপক্ষ কে। তিনি নামেন ব্যাট হাতে রাজত্ব করতে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দিকে উইকেট হারিয়েও দাপট দেখাচ্ছে ভারতীয় শিবির। নিজের চিরাচরিত ভঙ্গিতে বৈভব সূর্যবংশীর বিধ্বংসী শতরানে বিশ্বকাপ খেতাব জয়ের ম্যাচে চালকের আসনে ভারত। দিন প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৫৫ বলে শতরান পূর্ণ করেন বৈভব। বৈভবের এই ইনিংস অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে কোনও ভারতীয় ব্যাটারের দ্রুততম সেঞ্চুরি এবং দ্রুততম ১৫০ (Vaibhav Sooryavanshi)।

ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে টস জিতে ভারত ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তবে শুরুতেই ভারতীয় শিবিরে ধাক্কা আসে। চতুর্থ ওভারেই আউট হয়ে সাজঘরে ফেরেন অ্যারন জর্জ। এরপর ইনিংসের ভার নিজের কাঁধে তুলে নেন বৈভব সূর্যবংশী ও আয়ুষ মাত্রে।

দ্বিতীয় উইকেটে তাঁদের জুটি ১৪২ রান তুলে ভারতের ভিত শক্ত করে দেয়। ১৯তম ওভারে ৫৩ রান করে আউট হন মাত্রে। তাঁর ইনিংসে রয়েছে ৭টি চার ও ২টি ছয়। তবে দিন বৈভব আরও একটি নজির গড়েছেন নিজের নামে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আসরে সর্বাধিক ছয় মারার রেকর্ড এখন তাঁর দখলে। আক্রমণাত্মক ভঙ্গিতে ইংল্যান্ডের বোলারদের কোনও রেয়াত করেননি তিনি। একের পর এক বাউন্ডারিতে পাঠিয়ে দিতে থাকেন এই তরুণ প্রতিভা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম ব্যাটার হিসাবে ১৫০ রান করলেন বৈভব সূর্যবংশী। ৮০ বলে ১৭৫ রান করে আউট হন তিনি। তাঁর ইনিংসে রয়েছে ১৫টি চার ও ১৫টি ছয়।

আরও পড়ুন: Vidyasagar Setu: মেরামত ও পুনর্বাসনের কাজ, রবিবার টানা ১২ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু
এই ম্যাচে ভারত আগের ম্যাচের একাদশই অপরিবর্তিত রেখেছে। অন্যদিকে ইংল্যান্ড তাদের দলে একটি পরিবর্তন করেছে। গোটা টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের পর ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আয়ুষ মাত্রে নেতৃত্বাধীন ভারতীয় দল (Vaibhav Sooryavanshi)।


