Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শীত পড়লেই চুলের হাল আরও (Hair Tips) বেহাল-আয়নার সামনে দাঁড়িয়ে সেই চেনা হতাশা। যত্নের খামতি নেই, তেল, কন্ডিশনার, মাসে মাসে পার্লারের স্পা- তবু চুল যেন নিজের জেদেই রুক্ষ, নিষ্প্রাণ আর ফ্রিজি। এই সমস্যা এখন শুধু বড়দের নয়, অল্প বয়সীদেরও নিত্যসঙ্গী। অথচ সমাধান লুকিয়ে রয়েছে একেবারে ঘরের কোণেই, রান্নাঘরের এক চামচ ঘিয়ের মধ্যে।
চুলের যত্নে ঘি (Hair Tips)
একসময় ঠাকুমা-দিদিমাদের চুলের যত্নে ঘি (Hair Tips) ছিল অবিচ্ছেদ্য অংশ। আধুনিক প্রসাধনীর দাপটে সেই অভ্যাস হারিয়ে গেলেও, আজ ফের ঘিয়ের গুণাগুণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ঘিয়ের মধ্যে থাকা প্রাকৃতিক ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন এ চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত পুষ্টি জোগাতে সাহায্য করে। শীতকালে শ্যাম্পু, গরম জল এবং পরিবেশের শুষ্কতার কারণে চুল তার স্বাভাবিক আর্দ্রতা হারায়। ঘি সেই ময়েশ্চার ধরে রেখে চুলকে নরম ও মসৃণ রাখে।

খুশকির সমস্যাতেও ঘি কার্যকর (Hair Tips)
শুধু রুক্ষতা নয়, খুশকির সমস্যাতেও (Hair Tips) ঘি কার্যকর। শুষ্ক স্কাল্পে নিয়মিত ঘি ব্যবহার করলে চুলকানি ও খোসা ওঠার প্রবণতা কমে। পাশাপাশি, সূর্যের অতিবেগুনি রশ্মি আর দূষণের প্রভাবে যে চুলের জেল্লা হারিয়ে যায়, ঘিয়ের প্রাকৃতিক ময়েশ্চারাইজিং ক্ষমতা তা ফিরিয়ে আনতে সাহায্য করে। ডগা ফাটা, স্প্লিট এন্ডের সমস্যাও ধীরে ধীরে কমতে থাকে। ফলে চুল দেখতে আরও ঘন, উজ্জ্বল ও স্বাস্থ্যবান লাগে।

নিয়ম মেনে চলা জরুরি (Hair Tips)
তবে ঘি ব্যবহারের ক্ষেত্রেও কিছু নিয়ম মেনে চলা জরুরি। অনেকেই মনে করেন, সারা রাত ঘি মেখে রাখলে বেশি উপকার হবে— আসলে এতে উল্টো ফল হতে পারে। দীর্ঘক্ষণ ঘি মেখে রাখলে ধুলোবালি আটকে গিয়ে স্কাল্পের সমস্যা বাড়তে পারে। সবচেয়ে ভালো উপায় হল স্নানের অন্তত ৩০ মিনিট আগে হালকা গরম ঘি নিয়ে স্কাল্প ও চুলে আলতো করে ম্যাসাজ করা।

মিশ্রণেও লাগাতে পারেন
চাইলেই ঘি একা ব্যবহার না করে মিশ্রণেও লাগাতে পারেন। নারকেল তেলের সঙ্গে ঘি মিশিয়ে মাখলে চুল আরও নরম হয়। খুশকি বেশি হলে কয়েক ফোঁটা লেবুর রস বা আমন্ড অয়েলের সঙ্গে ঘি মিশিয়ে ব্যবহার করা যেতে পারে। আবার অতিরিক্ত রুক্ষতার ক্ষেত্রে অ্যালোভেরা জেলের সঙ্গে ঘি মিশিয়ে প্যাক বানিয়ে চুলে লাগালে ভালো ফল পাওয়া যায়।
আরও পড়ুন: Jagannatha Temple Puri: জগন্নাথ মন্দিরে বোমা ফেলার হুমকি! আটক এক সন্দেহভাজন
সপ্তাহে তিন থেকে চার দিন এইভাবে ঘি ব্যবহার করলে এক মাসের মধ্যেই চুলের বদল চোখে পড়বে। অতিরিক্ত রাসায়নিক প্রসাধনীতে ভরসা না রেখে, এবার শীতে চুলের যত্নে ঘরের পুরনো এই টোটকাকেই ভরসা করতে পারেন।


