Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ১৮ জানুয়ারি কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দফতরের উদ্যোগে হাফ ম্যারাথন । আলিপুর বডিগার্ড লাইন্সে অডিটোরিয়ামে কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভর্মা ও অন্যান্য পদস্থ আধিকারিকদের উপস্থিতিতে হাফ ম্যারাথনের আনুষ্ঠানিক ঘোষণা ও লোগো উন্মোচন হল(Half Marathan)।
আরও বড় মঞ্চে হাফ ম্যারাথন (Half Marathan)
নতুন বছরে আরও বড় মঞ্চে পা রাখতে চলেছে কলকাতা পুলিশের সেফ ড্রাইভ সেভ লাইফ হাফ ম্যারাথন। আজ কলকাতা পুলিশ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, ২০২৬ সালের এই হাফ ম্যারাথন এবং ১০ কিমি দৌড় হবে দক্ষিণ কোরিয়ার দেগু-তে ২২ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলা ওয়ার্ল্ড মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর কোয়ালিফায়ার ইভেন্ট।
ষষ্ঠ বর্ষে হাফ ম্যারাথন (Half Marathan)
এটি ষষ্ঠ বর্ষে পদার্পণ করছে Kolkata Police Safe Drive Save Life Half Marathon (KPSDSL)। ১৮ জানুয়ারি ২০২৬ এই দৌড়ের আয়োজন করা হবে। ৩৫ বছরের ঊর্ধ্বে অ্যাথলিটদের জন্য এটি এক বড় প্রতিযোগিতার সুযোগ তৈরি করবে। শুধু শহরের সুস্থ জীবনযাপনের বার্তাই নয়, এবার তা আন্তর্জাতিক ক্রীড়া মঞ্চে পা রাখার সম্ভাবনাও তৈরি করছে।
‘গেমচেঞ্জার’ প্রকল্পের অধীনে হাফ ম্যারাথন (Half Marathan)
কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দফতরের যৌথ উদ্যোগে, ‘গেমচেঞ্জার’ প্রকল্পের অধীনে ম্যারাথনটির আয়োজন করা হবে। মাস্টার্স অ্যাথলেটিক্স শুধুমাত্র ৩৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য নির্ধারিত রয়েছে। হাফ ম্যারাথনে আলাদা লিঙ্গ বিভাগ থাকবে। থাকবে ৫ বছরের বয়স ভিত্তিক ক্যাটাগরি (যেমন ৩৫–৩৯, ৪০–৪৪, ৪৫–৪৯ ইত্যাদি)। MAFI-এর স্বীকৃত সংস্থার সঙ্গে নাম নিবন্ধিত করতে হবে। ফলাফল অনুযায়ী হাফ ম্যারাথনের বিভিন্ন বিভাগে যোগ্যতা অর্জন করা যাবে



