Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ করে খুনের ঘটনায় ৯ জনকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল রানাঘাট এডিজি আদালত। কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সর্বোচ্চ যাবজ্জীবন থেকে একবছরের সাজা দোষীদের। দুজনকে ৫০ হাজার টাকার বন্ডে ছেড়ে দেওয়া হয়(Hanskhali Rape)।
অভিযুক্তদের মধ্যে ৯ জনের সাজা (Hanskhali Rape)
২০২২ সালে ৪ঠা এপ্রিল মাসে হাঁসখালি থানার বগুলায় বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়ে গণধর্ষণের শিকার হয় এক নাবালিকা। পরে তাকে খুন করে দেহ লোপাটের জন্য পুড়িয়ে দেওয়া হয়। সেই মামলায় রাজ্য পুলিশ তদন্ত শুরু করে বেশ কয়েকজনকে গ্রেফতার করে। ঘটনার তদন্তভার আদালতের নির্দেশে যায় সিবিআই-এর কাছে। আর সেই মামলাতেই অভিযুক্তদের মধ্যে ৯ জনের সাজা শোনালেন বিচারক।
অপরাধের ভিত্তিতে বিভিন্ন সাজা (Hanskhali Rape)
দোষীরা হলেন সোহেল গয়ালি, প্রভাকর পোদ্দার ও রঞ্জিত মল্লিক। এই তিনজন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সমরেন্দ্র গয়ালি, দীপ্ত গয়ালি ও পীযূষকান্তি ভক্তকে পাঁচ বছরের কারদণ্ডে দণ্ডিত করা হয়েছে। অংশুমান বাগচির একবছরের সাজা এবং সুরজিৎ রায় ও আকাশ বারুইকে ৫০ হাজার টাকার বন্ডে ছাড়া হয়েছে।
জন্মদিনের পার্টিতে ধর্ষণের অভিযোগ (Hanskhali Rape)
২০২২ সালের ৪ এপ্রিল সন্ধ্যায় ঘটে অপরাধ৷ এক মদ্যপানের আসরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে৷ অভিযোগ, ঘটনার পর রক্তাক্ত অবস্থায় নাবালিকাকে ফেলে রাখা হয় রাস্তায়। ৫ এপ্রিল ২০২২ ভোরে অতিরিক্ত রক্তক্ষরণে কিশোরীর মৃত্যু হয় বাড়িতে। অভিযোগ ওঠে মূল অভিযুক্ত সোহেল গয়ালির জন্মদিনের পার্টিতেই তরুণীকে ধর্ষণ করা হয়৷ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়৷ তারমধ্যে এক নাবালক ছিল। সিবিআই ৭ জনকে গ্রেফতার করে। রাজ্য পুলিশ ২ জনকে গ্রেফতার করেছিল।
আরও পড়ুন: Uttar Pradesh: স্বামীর দেহ কুচি কুচি করে নালায় ফেললেন স্ত্রী
শেষ গ্রেফতার ২৯ এপ্রিল, ২০২২ (Hanskhali Rape)
৯ এপ্রিল ২০২২ হাঁসখালি থানায় অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার। প্রথমেই গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত সোহেল গয়ালিকে৷ ১০ এপ্রিল ২০২২ রাতেই সোহেলকে গ্রেফতার করে পুলিশ৷ ১৩ এপ্রিল ২০২২ কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই গভীর রাতে দায়িত্ব হাতে নেয়। শেষ গ্রেফতার ২৯ এপ্রিল। ওইদিনই মূল অভিযুক্ত সোহেল গয়ালির বাবা সমরেন্দ্র গয়ালি ও তার ঘনিষ্ঠ পীযূষ ভক্তকে গ্রেপ্তার করে সিবিআই।



