Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতের কাছে লজ্জার হার হয়েছে পাকিস্তানের। ভারতীয় ব্যাটিং লাইন আপের কাছে নাস্তানাবুদ হতে হয়েছে পাকিস্তান দলকে। সাংবাদিক সম্মেলনে সূর্যকুমার যাদবকে মশকরা করতে শোনা যায় পাকিস্তান দলকে নিয়ে। এবার সেই দলে নাম লেখালেন ভাজ্জি (Harbhajan Singh)।
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ভাজ্জির কটাক্ষ (Harbhajan Singh)
এশিয়া কাপে দুই-দুইবার হারতে হয়েছে পাকিস্তানকে। দুইবারের লজ্জার হার মেনে নিতে পারছেন না পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে সরব হতে শোনা গেছে শোয়েব আখতারের মতো প্রাক্তন তারকাকে। খেলা শুরু আগেও বাসিত আলির মতো প্রাক্তন পাক তারকার মুখেও শোনা গেছে ভারত বন্দনা। শক্তিশালী দল হিসেবে যে ভারত অন্যতম সেটা প্রায় সবাই সিকার করে নিয়েছেন। তাদের অনুমাণ যে ভুল না সেটা প্রমাণ হয়ে গেছে দুই ম্যাচেই (Harbhajan Singh)।
সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে জয় দিয়ে শুরু করেছে ভারতীয় শিবির। আর তারপরে সাংবাদিকদের মুখোমুখি হলে ভারতীয় দলের অধিনায়ককে শোনা যায় ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মশকরা করতে। হাসি ছলে তিনি সাংবাদিকদের পরামর্শ দেন যাতে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে প্রশ্ন করা থেকে তারা বিরত থাকেন। এবার তার সাথে গলা মেলাতে শোনা গেল হরভজন সিংকে।

আরও পড়ুন: Asia Cup 2025: ভারতকে হারানোর বিষয়ে আশাবাদী বাংলাদেশ দল
সুপার ফোরের ম্যাচের পর পাকিস্তানের এক সিনিয়র সাংবাদিক সূর্যকুমার যাদবকে প্রশ্ন করেন দুই দলের মধ্যে পার্থক্য অনেকটা বেড়ে গিয়েছে কিনা আর সেই বিষয়ে ভারতীয় অধিনায়ক বলেন ‘স্যার, একটা অনুরোধ করতে চাই ভারত-পাকিস্তান ম্যাচ আর মহারণ নয়।’ উত্তরে পাকিস্তানের সাংবাদিক জানান তিনি মানের কথা বলছিলেন দ্বৈরথের কথা না। তার উত্তরে স্কাই বলেন ‘স্যার, দ্বৈরথ এবং মান, সবই এক। দুটো দল যদি ১৫টি ম্যাচ খেলে এবং তাতে রেজাল্ট হয় ৮-৭ তবে সেটা দ্বৈরথ। এখানে সেটা ১৩-১ বা ১২-৩, তাই এটা লড়াই না কোনও।’
নিজের সোশ্যাল মিডিয়ায় সূর্যকুমারকে পূর্ণ সমর্থন জানান ভারতীয় দলের প্রাক্তন তারকা বোলার হরভজন সিং। তিনি সাথে আরও একটু মশকরা যুক্ত করেন। অভিষেক শর্মা ও শুভমন গিলের সাথে বচসায় জড়াতে দেখা যায় হ্যারিস রউফকে। সেই ছবি পোস্ট করে তার ক্যাপশনে ভাজ্জি লেকেহ্ন ‘একতরফা লড়াই। চক দে ইন্ডিয়া।’ সঙ্গে জুড়ে দেন হাসির ইমোজি । প্রথমে তিনি সেরা দ্বৈরথ’ লিখলো পরে সেরা শব্দটা সরিয়ে দেন প্রাক্তন ভারতীয় তারকা স্পিনার (Harbhajan Singh)।


