Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালী (Harmuz Firing) ঘিরে নতুন করে উদ্বেগ বাড়ল ভারতের। ভারতের একটি তেলবাহী ট্যাঙ্কারকে লক্ষ্য করে গুলি চালানোর গুরুতর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে কূটনৈতিক স্তরে দ্রুত তৎপরতা শুরু করেছে নয়াদিল্লি। ইতিমধ্যেই ভারতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতালিকে তলব করেছে ভারতের বিদেশ মন্ত্রক।
ভারতীয় ট্যাঙ্কার ‘সানমার হেরাল্ড’ (Harmuz Firing)
আন্তর্জাতিক সূত্রের খবর অনুযায়ী, ব্রিটিশ সেনার (Harmuz Firing) পক্ষ থেকেই প্রথম এই ঘটনার কথা সামনে আনা হয়। তাদের দাবি, ইরানের ‘রেভলিউশনারি গার্ড’ ওমানের উত্তর-পূর্ব উপকূল থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে দু’টি পণ্যবাহী ট্যাঙ্কারকে লক্ষ্য করে গুলি চালায়। ‘জগ অর্ণব’ নামে একটি ভারতীয় ট্যাঙ্কার, যা ইরাক থেকে প্রায় ২০ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে ভারতে ফিরছিল, সেটিকেই মূলত নিশানা করা হয় বলে অভিযোগ। ওই জাহাজটির ঠিক পিছনেই ছিল আর একটি ভারতীয় ট্যাঙ্কার ‘সানমার হেরাল্ড’।
হতাহতের খবর পাওয়া যায়নি (Harmuz Firing)
যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর (Harmuz Firing) পাওয়া যায়নি, তবে ঘটনাটি ঘিরে উদ্বেগ বাড়ছে। শুধু তা-ই নয়, সূত্রের দাবি অনুযায়ী, আরও চারটি ভারতীয় জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার সময় নানা ধরনের বাধার সম্মুখীন হয়েছে, যা পরিস্থিতির জটিলতাকেই আরও স্পষ্ট করে তুলছে।
বিদেশ মন্ত্রকের তরফে প্রকাশিত বিবৃতি
এদিকে, বিদেশ মন্ত্রকের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যায় বিদেশ সচিব বিক্রম মিস্রি ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে ভারতীয় জাহাজে হামলার অভিযোগ নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করা হয়। ভারত স্পষ্টভাবে জানায়, আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা এবং নাবিকদের সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি, হরমুজ প্রণালী দিয়ে যাতে নির্বিঘ্নে জাহাজ চলাচল করতে পারে, সেই বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে ইরানকে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, অতীতে হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজের নিরাপদ যাতায়াতে ইরানের সহযোগিতার কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সেই ধারাবাহিকতা বজায় রাখার উপর জোর দিয়েছে ভারত। জবাবে ইরানি রাষ্ট্রদূত আশ্বাস দিয়েছেন যে, ভারতের উদ্বেগ এবং অবস্থান তেহরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পৌঁছে দেওয়া হবে।
উল্লেখ্য, বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বর্তমানে ভূরাজনৈতিক টানাপড়েনের কেন্দ্রবিন্দুতে। পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের আবহে ইরান প্রথমে এই প্রণালীতে অবরোধ ঘোষণা করে এবং জানিয়ে দেয়, তাদের অনুমতি ছাড়া কোনও জাহাজ এই পথ ব্যবহার করতে পারবে না। এমনকি সতর্ক করে দেওয়া হয়, নির্দেশ অমান্য করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
আরও পড়ুন: Deepika Padukone Baby: আবার মা হতে চলেছেন দীপিকা, অক্ষয় তৃতীয়াতেই সুখবর
যদিও পরে ভারত-সহ কয়েকটি দেশের ক্ষেত্রে সাময়িকভাবে শিথিলতা আনে তেহরান, তবে ইরান ও আমেরিকার মধ্যে কূটনৈতিক টানাপড়েন ফের পরিস্থিতিকে জটিল করে তোলে। ইসলামাবাদে দুই দেশের মধ্যে নির্ধারিত শান্তি বৈঠক ভেস্তে যাওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পাল্টা অবস্থান নেয় উভয় পক্ষই।
একদিকে আমেরিকা ঘোষণা করে যে, তারাও হরমুজ প্রণালীতে কঠোর নজরদারি এবং কার্যত অবরোধ জারি রাখবে। অন্যদিকে ইরানও কড়া সুরে জানিয়ে দেয়, যতক্ষণ না তাদের জাহাজ চলাচলের উপর কোনও বাধা তুলে নেওয়া হচ্ছে, ততক্ষণ হরমুজ় প্রণালীতে কড়া নিয়ন্ত্রণ বজায় থাকবে।
এই টানটান পরিস্থিতির মধ্যেই ভারতীয় জাহাজে গুলির অভিযোগ সামনে আসায় আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালীতে যে কোনও ধরনের সংঘাত বিশ্ব জ্বালানি সরবরাহ ব্যবস্থার উপর বড় প্রভাব ফেলতে পারে। ফলে পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত-সহ বিশ্বের একাধিক দেশ।


