Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের বিরুদ্ধে ম্যাচের ঠিক এক দিন আগে চোটের কারণে হর্ষিত রানাকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট (Harshit Rana)।
হর্ষিতকে নিয়ে বড় আপডেট (Harshit Rana)
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগেই বড় ধাক্কা আসে ভারতীয় শিবিরে। ভারতের তরুণ পেসার হর্ষিত রানার বিশ্বকাপ খেলার স্বপ্নভঙ্গ হয়। হাঁটুর গুরুতর চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে যান তিনি। তাঁর জায়গায় দলে ডাক পান সিরাজ। আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচেই সিরাজ তিন উইকেট নিয়ে নিজের দক্ষতা বুঝিয়ে দিয়েছেন। এবার সামনে এলো হর্ষিত রানাকে নিয়ে বড় আপডেট। চোটের জন্য অস্ত্রোপচারও করাতে হয়েছে হর্ষিতকে। অস্ত্রোপচারের পর নিজের শারীরিক অবস্থার আপডেট সোশ্যাল মিডিয়ায় জানান এই ডানহাতি ফাস্ট বোলার (Harshit Rana)।

ভারতের রি তরুণ পেসার নিজেই ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে তাঁর সফল অস্ত্রোপচারের খবর দিয়েছেন। হাসপাতালের বেডে শুয়ে থাম্বস-আপ দেওয়া ছবির সঙ্গে হর্ষিত লেখেন,‘অস্ত্রোপচার সফল হয়েছে। এখন পুরো মনোযোগ শুধু সুস্থ হওয়া এবং আবার নিজের প্রিয় খেলায় ফিরে আসার দিকে।’ চোট কতটা গুরুতর ছিল সেটা বোঝাই যাচ্ছে।

আরও পড়ুন: Promise Day 2026: ভালোবাসার প্রতিশ্রুতি, প্রমিস ডে-র ইতিহাস জানেন?
বিশ্বকাপে নামার আগে গত সপ্তাহে ডিওয়াই পাটিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচে হর্ষিত হাঁটুতে চোট পান। মাত্র এক ওভার বল করেই তাঁকে মাঠ ছাড়তে হয়। সেই ওভারে তিনি ১৬ রান দেন। তাঁর চোখে মুখে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতের প্রথম ম্যাচ ছিল আমেরিকার বিরুদ্ধে। সেই ম্যাচের ঠিক একদিন আগে হর্ষিত চোট পাওয়ার কারণে দলে ডাক পরে সিরাজের। তবে বিশ্বকাপের পর শুরু হতে চলা আইপিএল-এ খেলার বিষয়ে এখনও কিছু জানা যায়নি (Harshit Rana)।


