Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দাপট দিয়ে শুরু ভারতের। বল হাতে চেনা ছন্দে সিরাজ। ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ দল (IND vs WI)।
দাপট দেখাচ্ছে ভারতীয় শিবির (IND vs WI)
এশিয়া কাপ সদ্য শেষ হয়েছে। সকলের আশা মতো এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। বৃহস্পতিবার লাল বলের ক্রিকেটে ফেভারিট হয়েই মাঠে নেমেছে ভারতীয় দল। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ-এর বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নেমেছে টিম ইন্ডিয়া। খেলার শুরুর থেকেই দাপট দেখাচ্ছে গিলরা (IND vs WI)।
ইংল্যান্ড দলের বিরুদ্ধে নিজেদের সেরাটা দিতে দেখা গিয়েছিল শুভমান গিল, সিরাজদের। এবারও ঘরের মাঠে জ্বলে উঠতে দেখা গেলো সিরাজদের। একই তুলে নিলেন ৪ উইকেট। একটা করে উইকেট নিলেন জশপ্রীত বুমরা ও কুলদীপ যাদবও। বোলাদের দাপটে ব্যাকফুটে ওয়েস্ট ইন্ডিজ দল। তাদের স্কোর এই মুহূর্তে ১২১ রান ৬ উইকেটের বিনিময়।
ভারতের দল গঠনে চমক: ভারতীয় টিম ম্যানেজমেন্ট দল গঠনেও চমক দিয়েছে। অনেকের মনেই প্রশ্ন ছিল বুমরাকে দেখা যাবে কিনা তবে এশিয়া কাপ ফাইনাল খেলার পর প্রথম একাদশে খেলছেন বুমরা। তবে ফর্মে থাকা ব্যাটার দেবদত্ত পাডিক্কল সুযোগ পাননি। ইংল্যান্ড সফরে একটি ম্যাচ না খেললেও টাইম ফিরেছেন কুলদীপ যাদব। দলে থেকেও প্রথম একাদশে জায়গা পায় পাননি অক্ষর প্যাটেল।

আরও পড়ুন: Asia Cup: ‘ক্ষমা চাওয়ার রিপোর্ট ভিত্তিহীন’, নিজের আগের অবস্থানেই অনড় নকভি
টস জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন রোস্টন চেস। বড় রান তোলার আশা থাকলেও এখন রীতিমতো মাঠে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ দল। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দু’শো রানের গন্ডি পার করা নিয়ে সংশয় রয়েছে দলের।
ভারতের প্রথম একাদশ
শুভমান গিল, কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, নীতীশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ (IND vs WI)।


