Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি (HDFC News) ব্যাঙ্কে হঠাৎ পদত্যাগের জেরে তীব্র ধাক্কা খেল শেয়ার বাজার। ব্যাঙ্কের নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান অতনু চক্রবর্তীর পদত্যাগের পরই বাজারে ব্যাপক বিক্রি শুরু হয়, যার ফলে কয়েক ঘণ্টার মধ্যেই বিনিয়োগকারীদের প্রায় ১ লক্ষ কোটি টাকারও বেশি সম্পদ উধাও হয়ে যায়।
চেয়ারম্যানের পদত্যাগ (HDFC News)
বুধবার গভীর রাতে ব্যাঙ্ক কর্তৃপক্ষ অতনু চক্রবর্তীর (HDFC News) পদত্যাগের খবর প্রকাশ করে। নিজের পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, গত দুই বছরে ব্যাঙ্কের কিছু কার্যকলাপ তাঁর ব্যক্তিগত নৈতিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। যদিও তিনি স্পষ্ট করে জানান, ব্যাঙ্কের কোনও বেআইনি কাজের অভিযোগ তিনি করছেন না, তবে তাঁর ব্যক্তিগত মূল্যবোধের সঙ্গে প্রতিষ্ঠানের কিছু দিকের অমিল থাকায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

ব্যাঙ্কের শেয়ারের দামে ধস (HDFC News)
এই ঘোষণার পর বৃহস্পতিবার বাজার খুলতেই এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারের দামে ধস নামে। প্রায় ৮.৬৬ শতাংশ পড়ে শেয়ার নেমে আসে ৭৭০ টাকায়, যা ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তর। একইসঙ্গে মার্কিন বাজারে তালিকাভুক্ত এডিআর-ও রাতারাতি ৭ শতাংশের বেশি পড়ে যায়। চলতি বছরে ইতিমধ্যেই এই শেয়ারের দাম প্রায় ১৫ শতাংশ কমেছে।

আরও পড়ুন: FIFA World Cup 2026: আমেরিকায় খেলতে নারাজ ইরান, সিদ্ধান্তে অনড় ফিফা
এই দরপতনের ফলে ব্যাঙ্কটির বাজার মূলধন কমে দাঁড়ায় ১১.৮৮ লক্ষ কোটি টাকা, যা আগের দিনের ১২.৯৬ লক্ষ কোটি টাকার তুলনায় অনেকটাই কম। অর্থাৎ একদিনেই ১ লক্ষ কোটির বেশি মূলধন উবে গেছে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে বড় বড় বিনিয়োগকারী সংস্থাগুলি। এলআইসি-র ক্ষতি হয়েছে প্রায় ৪,৫১০ কোটি টাকা। মিউচুয়াল ফান্ডগুলির ক্ষতি প্রায় ২৫,২০৯ কোটি টাকা এবং খুচরো বিনিয়োগকারীদের ক্ষতি হয়েছে প্রায় ৮,৯০০ কোটি টাকা। এছাড়াও সিঙ্গাপুর সরকার, ভ্যানগার্ড ফান্ড ও নরওয়ের সোভেরেন ওয়েলথ ফান্ডও বড় অঙ্কের ক্ষতির মুখে পড়েছে।

বিশ্লেষকদের মতে, এই পতন কিছুটা অতিরঞ্জিত হলেও, প্রশাসনিক অনিশ্চয়তা ও নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগই বাজারে এই নেতিবাচক প্রভাব ফেলেছে।


