Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভোল্টঅ্যাম্প ট্রান্সফরমার হেভি ইলেকট্রিক্যাল ইক্যুইপমেন্ট তৈরি করে এবং এই সংক্রান্ত পরিষেবা দিয়ে থাকে এই কোম্পানি (Share Price)।
দাম বৃদ্ধি এই মাল্টিব্যাগার স্টকের (Share Price)
মাল্টিব্যাগার স্টক ভোল্টঅ্যাম্প ট্রান্সফরমার লিমিটেডের শেয়ারে বড় অঙ্কের বৃদ্ধি দেখা গেল আর তার কারণ নতুন ওয়ার্ক অর্ডার। শুক্রবার ট্রেডিং সেশনে ৬.১৭ শতাংশ বৃদ্ধির জেরে বম্বে স্টক এক্সচেঞ্জে এই সংস্থার শেয়ার দর হয়েছে ৮ হাজার ৫৬৬ টাকা (Share Price)।
ভোল্টঅ্যাম্প ট্রান্সফরমার হেভি ইলেকট্রিক্যাল ইক্যুইপমেন্ট তৈরির কাজ করে এবং সেই সংক্রান্ত পরিষেবা দিয়ে থাকে এই সংস্থা। সম্প্রতি স্টক এক্সচেঞ্জে ফাইলিং করার সময় এই সংস্থার তরফে জানানো হয়েছে গুজরাট এনার্জি ট্রান্সমিশন কর্পোরেশন লিমিটেডের থেকে ৮৫ কোটি ৫ লক্ষ টাকার নতুন কাজের অর্ডার পেয়েছে তারা। এই টেন্ডারের অধীনে নানান রকমের পাওয়ার ট্রান্সফরমারের ডিজাইন, ম্যানুফ্যাকচার, টেস্ট এবং সাপ্লাই করবে ভোল্টঅ্যাম্প ট্রান্সফরমার। এই সংস্থাকে কাজ সম্পন্ন করতে হবে ৬ মাসের মধ্যে।

লগ্নিকারীরা এই সংস্থার স্টক থেকে দীর্ঘমেয়াদে মাল্টিব্যাগার রিটার্ন পেয়েছেন। এই স্টকের দাম গত একমাসে ১৮ শতাংশ বেড়েছে। তবে গত এক বছরের নিরিখে দেখলে ১ শতাংশ ডাউন রয়েছে এই স্টক। তবে বিনিয়োগকারীরা গত পাঁচ বছরে এই স্টক থেকে ৬০৯ শতাংশ রিটার্ন পেয়েছেন।
আরও পড়ুন: Chirodini Tumi Je Amar: নতুন ‘অপর্ণা’ কি সত্যিই শিরিণ পাল?
বিশ্লেষকরা মনে করছেন আগামী দিনেও এই স্টকের বৃদ্ধি হবে। এই বিষয়ে লক্ষ্মীশ্রী ইনভেস্টমেন্টের রিসার্চ হেড বলেছেন, ‘এই স্টকের ডেইলি টার্টে কাপ অ্যান্ড হ্যান্ডল প্যাটার্ন ফর্ম করেছে। এই স্টকের মুভিং অ্যাভারেজও খুব হেলদি পজিশনে রয়েছে। ১০ দিনের মুভিং অ্যাভারেজ ২০ দিনের থেকে উপরে রয়েছে। আবার ২০ দিনের মুভিং অ্যাভারেজ ৫০ দিনের উপরে রয়েছে। এর জেরে যে রেলরোড ফর্মেশন তৈরি হয়েছে, তা আগামী দিনের আপট্রেন্ডের ক্ষেত্র প্রস্তুত করেছে (Share Price)।’
(কে টিভি বাংলা ডিজিটাল কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে। বিনিয়োগ করার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)


