Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: বসন্তের বিদায়লগ্নে আবহাওয়ার ভোলবদল শুরু হয়েছে বাংলায়। গত কয়েকদিনের বিক্ষিপ্ত বৃষ্টি ও মেঘলা আকাশের পালা কাটিয়ে দক্ষিণবঙ্গে (South Bengal) এখন রোদের দাপট বাড়ার ইঙ্গিত। আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আকাশ মূলত পরিষ্কার হয়ে যাবে। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি ও ঘামেই এখন নাজেহাল হতে হবে শহরবাসীকে।
দক্ষিণবঙ্গে (South Bengal) তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির দাপট অনেকটাই কমে এসেছে। সোমবার থেকেই আকাশের মুখ ভার থাকার দিন শেষ। এর পরিবর্তে আগামী কয়েক দিনে সর্বোচ্চ তাপমাত্রা দ্রুত বাড়তে শুরু করবে। পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলোতে তাপমাত্রা প্রায় ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। একবার এই পারদ চড়লে, নিকট ভবিষ্যতে তাপমাত্রার বড় কোনো হ্রাসের সম্ভাবনা নেই। অর্থাৎ, দহনজ্বালা সহ্য করার জন্য এখন থেকেই প্রস্তুত হতে হবে সাধারণ মানুষকে।
আরও পড়ুন: http://Bomb Recover: হাড়োয়ায় উদ্ধার তাজা বোমা, এলাকায় ব্যাপক আতঙ্ক!
কলকাতার আকাশ সোমবার থেকেই প্রধানত পরিষ্কার। গত কয়েকদিনের বৃষ্টি এখন অতীত। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। তবে আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েক দিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছে যাবে এবং সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ২০ ডিগ্রির ঘরে। ফলে দিনের বেলায় কড়া রোদ ও রোদের তেজে গরমের তীব্রতা ভালোই অনুভূত হবে। বৃষ্টির প্রভাব প্রায় কেটে যাওয়ায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে বৃষ্টির সতর্কতা
দক্ষিণবঙ্গ (South Bengal) যখন গরমে পুড়তে শুরু করবে, উত্তরবঙ্গের ছবিটা কিন্তু সম্পূর্ণ আলাদা। উত্তরবঙ্গের জেলাগুলোতে এখনও বৃষ্টির সতর্কতা জারি রেখেছে আবহাওয়া দফতর। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আলিপুরদুয়ার ও কোচবিহারেও ঝড়-বৃষ্টির পরিস্থিতি বজায় রয়েছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী শুক্রবার থেকে উত্তরবঙ্গের সবকটি জেলায় নতুন করে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা রয়েছে। সেই সময় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হিমালয় সংলগ্ন এই জেলাগুলোতে দুর্যোগের জেরে স্বাভাবিক জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।


