Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পতনের খাদ থেকে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় প্রহর গুনছে দালাল স্ট্রিট (Stock Market)।
দালাল স্ট্রিটে ফুটবে হাসি? (Stock Market)
দেশের শেয়ার মার্কেটের পতনের কারণে হাসি হারিয়ে গিয়েছে লগ্নিকারীদের মুখ থেকে। সবাই প্রহর গুনছে কবে আবার ঘুরে দাঁড়াবে দালাল স্ট্রিট? মঙ্গলবার ট্রেডিং শুরু হওয়ার আগে একটাই আশঙ্কা কাজ করছে যে সোমবারের মতো একই ছবি দেখা যাবে মঙ্গলবারও? যুদ্ধের ৩ সপ্তাহের যে ক্ষতি, সেই ক্ষতিপূরণ কি হবে (Stock Market)?
শেষ পর্যন্ত পরিস্থিতি কেমন থাকে সেটা জানতে গেলে আজ দিন পার হয়ে যাবে। এর মধ্যেই বিশেষজ্ঞদের একাংশ আশার আলো দেখছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের জন্য তাঁরই বেঁধে দেওয়া ‘ডেডলাইন’ শেষ হওয়ার ১২ ঘণ্টা আগে সোমবার সকালে আচমকাই পাঁচ দিনের সাময়িক যুদ্ধবিরতির কথা ঘোষণা করে দেওয়ার পরেই দালাল স্ট্রিট আশায় বুক বাঁধছে। ক লাফে গড়ে ২% উঠে গেল ডাও জোন্স, ন্যাসড্যাক, এসঅ্যান্ডপি৫০০-সহ মার্কিন শেয়ারবাজারের প্রধান প্রধান সূচকগুলি। হরমুজ় না খুলে গেলেও ব্রেন্ট ক্রুড-এর দরও এক ধাক্কায় প্রায় ১৫% নেমে বেশ কয়েকদিন পর চলে এল ব্যারেলপ্রতি ১০০ ডলারের নীচে। সব মিলিয়ে দিনবদলের আশায় দালাল স্ট্রিট।
যুদ্ধের দামামা বন্ধ থাকায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছে শেয়ার মার্কেট। বিশেষজ্ঞরা জানিয়েছেন প্রথম ইরানের সঙ্গে সদর্থক আলোচনা হয়েছে বলে যুদ্ধ পরিস্থিতি ‘ডি-এসক্যালেট’ করার ইঙ্গিত মিলল ওয়াশিংটনের তরফে। এর জেরে একাধিক বাজারে বলা যায় কিছুটা হলেও হাসি ফিরেছে (Stock Market)।

তবে এর আগে আশঙ্কায় ছিলেন সবাই। কারণ পূর্ব নির্ধারিত ‘আল্টিমেটাম’ অনুযায়ী মার্কিন সেনা আক্রমণ শানায় তবে তেহরানও তার জবাব দেবে পাল্টা আর সেই পরিস্থিতিতে যে বিশ্ব বাজারে যে অনিশ্চিয়তা চেয়ে যাবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। সোমবার সেনসেক্স পড়েছে ১৮৩৬ পয়েন্ট (-২.৪৬%), নিফটি ৬০১ পয়েন্ট (-২.৬০%)। এর ফলে প্রায় ১৪ লক্ষ কোটি টাকা লোকসান করেছেন লগ্নিকারীরা।
সোমবার ট্রাম্পের ঘোষণার আগেও বিশ্ববাজারে তেল ছিল ব্যারেলপ্রতি ১১২-১১৪ ডলারে। যা পোটাসের এক পোস্টের ধাক্কায় নেমেছে ৯৬-৯৭ ডলারে। যার ফলে ভারতের তেল আমদানি সংস্থাগুলির মুখে হাসি ফিরেছে। দেশের কারেন্ট অ্যাকাউন্ট ঘাটতির জন্যও সেটা ইতিবাচক।
আরও পড়ুন: South Bengal: দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট শেষ, বাড়বে গরম! উত্তরবঙ্গে দুর্যোগের ভ্রুকুটি
সোমবার টাকার নিরিখে ডলারের বিনিময়মূল্য এক সময় পৌঁছে গিয়েছিল ৯৪-এর সর্বকালীন শিখরের । যদিও দিনের শেষে কিছুটা কমে তা বন্ধ হয়েছে ৯৩.৯৭ টাকায়। ট্রাম্পের এই ঘোষণার পর ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় সবাই।
যুদ্ধ পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগ গায়েব হয়ে গিয়েছিল, যার পরিমাণ প্রায় ১ লক্ষ কোটি টাকা। বিশ্ববাজারে তেলের দর বাড়লে ভারতীয় অর্থনীতি বড়সড় ধাক্কা খাবে আশঙ্কায় বেরিয়ে গিয়েছিল বিদেশি লগ্নিকারীরা। তবে এখন যদি ট্রাম্প-ইরান সমঝোতা হয় তবে আবার বিদেশি লগ্নি ফিরতে বাড়ে বলেই মনে করছেন মার্কেট এক্সপার্টরা (Stock Market)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


