Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শারদোৎসবের আনন্দে (Heavy Rain In Kolkata) যখন কলকাতা ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছিল, তখনই প্রকৃতি দেখিয়ে দিল নিজের কঠোর রূপ। সোমবার রাত থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টিতে কার্যত অচল হয়ে পড়েছে শহর। রাতভর বর্ষণের পরে মঙ্গলবার সকালেও পরিস্থিতি খুব একটা বদলায়নি। শহরের নানা প্রান্তে এখনও হাঁটু থেকে কোমরসমান জল দাঁড়িয়ে রয়েছে। কলকাতা পুরসভার তথ্য অনুযায়ী, এই দুর্যোগ কাটিয়ে শহরকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে অন্তত ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগতে পারে।
এত পরিমাণ বৃষ্টি! (Heavy Rain In Kolkata)
কলকাতা পুরসভার মেয়র পরিষদ (নিকাশি) তারক সিংহ (Heavy Rain In Kolkata) জানিয়েছেন, এত পরিমাণ বৃষ্টি দুর্গাপুজোর সময়কালে আগে কখনও দেখেননি তিনি। সোমবার রাত থেকেই তিনি পুরসভার আধিকারিকদের সঙ্গে টানা যোগাযোগ রেখে চলেছেন। পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার সকাল সাড়ে সাতটা নাগাদ তিনি পৌঁছে যান কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে।
পরিস্থিতি আরও জটিল! (Heavy Rain In Kolkata)
তারক সিংহ বলেন, “রাত থেকেই আমাদের পাম্পিং স্টেশনগুলোর (Heavy Rain In Kolkata) বেশ কিছু কাজ শুরু করে দিয়েছে। তবে কিছু জায়গায় গালিপিট ঠিকভাবে কাজ করতে না পারায় জল নামতে দেরি হচ্ছে।” তিনি আরও জানান, “রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত লকগেট বন্ধ ছিল, সেই সময় প্রায় আড়াইশো মিলিমিটার বৃষ্টি হয়। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে যায়।”
পরিস্থিতি আরও ভয়াবহ!
লকগেট সংক্রান্ত বিষয়ে পুরসভা জানায়, মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ ফের একবার গঙ্গায় জোয়ার আসবে। সেই কারণে কিছু সময়ের জন্য আবার লকগেট বন্ধ রাখতে হবে। এই সময় যদি ফের ভারী বৃষ্টি হয়, তাহলে জমা জলের পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শহরে প্রায় ৩৩২ মিলিমিটার বৃষ্টি
কলকাতা পুরসভার কন্ট্রোল রুম সূত্রে জানা গিয়েছে, রাত থেকে ভোর পর্যন্ত শহরে প্রায় ৩৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর জেরে উত্তর কলকাতার কিছু অংশে জল নেমে গেলেও, শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় এখনও জল দাঁড়িয়ে রয়েছে- যেমন বিকে পাল অ্যাভিনিউ, বিটি রোড, কলেজ স্ট্রিট, সিআর অ্যাভিনিউ, জেএম অ্যাভিনিউ।

ঘরবন্দি বহু মানুষ
বেহালা, বড়িশা, ঠাকুরপুকুর, জোকা, মেটিয়াবুরুজ এবং গার্ডেনরিচ- পুরসভার সংযুক্ত এই এলাকাগুলিও জলমগ্ন। ঘরবন্দি হয়ে পড়েছেন বহু মানুষ। নিকাশি বিভাগের এক আধিকারিক জানান, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দুপুরে ফের বৃষ্টির সম্ভাবনা থাকায় তাঁদের দুশ্চিন্তা আরও বেড়েছে।
সব মিলিয়ে, কলকাতার জলযন্ত্রণা কাটিয়ে শহরকে স্বাভাবিক করতে পুরসভার লড়াই চলছে যুদ্ধকালীন তৎপরতায়। তবে প্রকৃতি আর এক দফা বর্ষণ করলে, পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা সকলের।


