Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সকাল থেকে খটখটে রোদ থাকলেও, দুপুর (Heavy Rain In Kolkata) গড়াতেই দিয়ে নেমে এল ঘন মেঘ। আর সেই মেঘেই আচমকা ঝেঁপে নামল বৃষ্টি। শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ শুরু হওয়া বৃষ্টিতে শহর কলকাতা ফের জলমগ্ন। উত্তর থেকে দক্ষিণ, কলকাতার বেশ কয়েকটি এলাকায় অল্প সময়ের মধ্যেই জমে যায় জল। রাস্তার একাংশ ডুবে যায় হাঁটুসমান জলে।
মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস (Heavy Rain In Kolkata)
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার বিকেল থেকে পরবর্তী (Heavy Rain In Kolkata) তিন ঘণ্টার জন্য বজ্রপাত-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মূলত কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও দুই মেদিনীপুরে এই প্রভাব পড়তে পারে। এরই পাশাপাশি, ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় জারি হয়েছে কমলা সতর্কতা।
একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় জল (Heavy Rain In Kolkata)
বিকেল থেকে শুরু হওয়া এই বৃষ্টিতে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় জল (Heavy Rain In Kolkata) জমেছে। সায়েন্স সিটি, ঠনঠনিয়া কালীবাড়ি, রাজা রামমোহন সরণি ও সিটি কলেজের আশেপাশের অঞ্চলে হাঁটাচলা কার্যত দুঃসাধ্য হয়ে উঠেছে। স্কুল ছুটির সময়ে এই বৃষ্টি শুরু হওয়ায় চরম দুর্ভোগে পড়েন ছাত্রছাত্রী ও অভিভাবকরা। বাসযাত্রীদেরও ভোগান্তির শেষ ছিল না। কোথাও যানজট, কোথাও জল কাঁপিয়ে গাড়ি টানতে হয়েছে চালকদের।

পুরোপুরি বিদায় নেয়নি বর্ষা
আবহবিদদের মতে, সাধারণত অক্টোবরের প্রথম সপ্তাহে বর্ষা বিদায় নেয় দক্ষিণবঙ্গ থেকে। কিন্তু চলতি বছরে মৌসুমি বায়ুর গতি খানিকটা ব্যতিক্রমী। তাই এখনো পুরোপুরি বিদায় নেয়নি বর্ষা। বরং আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে। বিশেষত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: Weather Update: ঘূর্ণাবর্তের দাপট কি বৃষ্টি আনবে সঙ্গে?
উত্তরবঙ্গে অবশ্য আপাতত বৃষ্টির তেমন কোনও আশঙ্কা নেই। তবে দক্ষিণবঙ্গে রোজকার জীবনযাত্রায় এর প্রভাব যে প্রকট, তা বলার অপেক্ষা রাখে না।


