Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতের বাণিজ্যিক রাজধানী (Heavy Rain in Mumbai) মুম্বইয়ে টানা এক রাতের বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শুক্রবার রাত থেকে শুরু হওয়া এই অতিভারী বর্ষণের ফলে শহরের বহু গুরুত্বপূর্ণ রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়েছে। একাধিক এলাকায় দেখা দিয়েছে জলযন্ত্রণার চরম রূপ। আবহাওয়া দফতর জানিয়েছে, এই পরিস্থিতি আরও গুরুতর হতে পারে শনিবারও, কারণ আরও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত টানা বৃষ্টি (Heavy Rain in Mumbai)
রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত টানা বৃষ্টির ফলে শহরের পূর্ব ও পশ্চিম উপকণ্ঠের কুর্লা (Heavy Rain in Mumbai), চেম্বুর, আন্ধেরি-সহ বহু এলাকায় এক থেকে দেড় ফুট পর্যন্ত জল জমেছে। বিশেষ করে ভিখরোলির অবস্থা অত্যন্ত শোচনীয়। সেখানে ২১ ঘণ্টায় ২৪৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সান্তাক্রুজেও একই সময়ে বৃষ্টি হয়েছে ২৩২ মিলিমিটার।
লাল সতর্কতা জারি (Heavy Rain in Mumbai)
ভিখরোলির বর্ষানগর এলাকায় প্রবল বৃষ্টির কারণে একটি আবাসনের একাংশ ধসে পড়ে (Heavy Rain in Mumbai)। ঘটনায় মৃত্যু হয় দু’জনের, আহত হয়েছেন আরও দু’জন। ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে বলে জানিয়েছে পুরসভা। আবহাওয়া দফতর ইতিমধ্যেই মুম্বই ও সংলগ্ন রায়গড় জেলার জন্য লাল সতর্কতা জারি করেছে।

আরও পড়ুন: Shruti-Aratrika: মানুষ ঠকাতে চান শ্রুতি, আপত্তি আরাত্রিকার! দুই নায়িকার ঘোর টক্কর
রেল এবং বিমান পরিষেবাতেও সমস্যা
বৃষ্টির দাপটে শুধু রাস্তাঘাট নয়, প্রভাব পড়েছে রেল এবং বিমান পরিষেবাতেও। দাদর এবং বান্দ্রা স্টেশনের কাছে রেললাইন জলের নিচে চলে যাওয়ায় ট্রেন চলাচলে সমস্যা দেখা দিয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে আন্ধেরি সাবওয়ে। মুম্বই বিমানবন্দরেও জমেছে জল, যার ফলে বহু উড়ান দেরিতে ছাড়ছে। ইন্ডিগো বিমান সংস্থা যাত্রীদের আগাম সময় জেনে তবেই বাড়ি থেকে বেরোনোর পরামর্শ দিয়েছে।


